বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

ঠাকুরগাঁওয়ে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে মাছের পোনা বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

বেলাল হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

 

ঠাকুরগাঁও সদর উপজেলায় দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং মাছ চাষে উদ্বুদ্ধ করতে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক বিনামূল্যে মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা বিতরণ করেছে।

 

সোমবার (১৫ জুন) সকালে ঠাকুরগাঁও ব্র্যাক গোবিন্দনগর শাখা কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার হতদরিদ্র ও প্রান্তিক সদস্যের মাঝে ৮ হাজার মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা বিতরণ করা হয়।

 

ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় বাস্তবায়িত এ উদ্যোগের মাধ্যমে প্রত্যেক উপকারভোগীকে ২ হাজার ৫০০টি করে মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা দেওয়া হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক ঠাকুরগাঁও-১ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক, সুলতান মাহাবুব।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর আহমেদ ওমর ফারুক।

 

প্রধান অতিথির বক্তব্যে আহমেদ ওমর ফারুক, “গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আয়বর্ধক কর্মকাণ্ডের বিকল্প নেই। মাছ চাষ বর্তমানে একটি লাভজনক খাত। সঠিক পরিকল্পনা ও পরিচর্যার মাধ্যমে ক্ষুদ্র পরিসরেও উল্লেখযোগ্য আয় করা সম্ভব। ব্র্যাকের এ ধরনের সহায়তা কর্মসূচি প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

 

মাছের পোনা বিতরণকালে আরো উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর এলাকা ব্যবস্থাপক, আশরাফুজ্জামান, জেন্ডার প্রোগ্রাম আর এম সোহাগ আলী। ঠাকুরগাঁও সদর অফিসে শাখা ব্যবস্থাপক, আবু সায়েম শেখ (,BCUP), জাহাঙ্গীর আলম, শাখা ব্যবস্থাপক( দাবি) এবং উপস্থিত ছিলেন, কৃষি ও বীমা প্রোগ্রামের সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রেজাউল করিম এবং উপস্থিত ছিলেন ব্র্যাকের অন্যান্য প্রোগ্রামের কর্মকর্তা বৃন্দ।

 

উপকারভোগীরা জানান, মাছের পোনা ও প্রশিক্ষণ তাদের জন্য অত্যন্ত সহায়ক হবে। অনেকেই সীমিত সম্পদ নিয়ে মাছ চাষ শুরু করতে আগ্রহী ছিলেন, কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারণে তা সম্ভব হচ্ছিল না। ব্র্যাকের এই সহায়তা তাদের নতুন করে স্বপ্ন দেখাচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews