মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হাড়দ্দহায় ৫৪২ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার অস্ট্রেলীয় নারী পর্যটককে ধর্ষণচেষ্টার মামলায় তিনজনের ১০ বছর করে কারাদণ্ড মেঘ জমলেই বিচ্ছিন্ন লামা: বিদ্যুৎহীনতা আর নেটওয়ার্ক বিপর্যয়ে জনদুর্ভোগ চরমে বিশ্বনাথে অলংকারী ইউনিয়ন জামায়াতের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত দেবহাটায় আইনশৃঙ্খলার চরম অবনতি! চুরি-ডাকাতি ও মাদক কারবারে অতিষ্ঠ জনজীবন, পারুলিয়ার মৎস্যঘেরে ডাকাতি ঠেকাতে গিয়ে মালিককে কুপিয়ে জখম মণিরামপুরে রাজগঞ্জ বাজারে মাংসের দোকানে কুকুরের রাজত্ব, হুমকিতে জনস্বাস্থ্য। নিষিদ্ধ মৌসুমে সুন্দরবনের অভয়ারণ্যে চলছে হরিলুট কুড়িগ্রামে উন্নত জাতের হাঁস পালনে সচেতনতামূলক কার্যক্রম, বাড়ছে খামারিদের আগ্রহ টেকনাফে ২৪ ঘণ্টায় ১৭০ মিমি বৃষ্টি, সারাদেশে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড তালায় তিনটি রাস্তা উদ্বোধন করলেন অধ্যক্ষ ইজ্জত উল্লাহ

টেকনাফে রাস্তার জমি বিরোধে সংঘর্ষ: কলেজ ছাত্র শফি উল্লাহর মৃত্যু, দাফন সম্পন্ন

  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

নজরুল ইসলাম খোকন,টেকনাফ, কক্সবাজার

 

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের পুরানপাড়া এলাকায় চলাচলের রাস্তার জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে আহত কলেজ ছাত্র শফি উল্লাহ (২৩) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রবিবার (৫ জুলাই) রাত এশার নামাজের পর স্থানীয় কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

নিহত শফি উল্লাহ সাবরাং পুরানপাড়ার বাসিন্দা হাফেজ মুখতার আহমদের ছেলে এবং হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের বিএসএস (পাস) কোর্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, গত ৪ জুলাই হাফেজ মুখতার আহমদ ও কামাল আহমদ গংয়ের মধ্যে দীর্ঘদিনের চলাচলের রাস্তার জমি সংক্রান্ত বিরোধের বিষয়ে পুলিশি তদন্ত হওয়ার কথা ছিল। তদন্তকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজন ঘটনাস্থলে জড়ো হলে একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয়।

অভিযোগ রয়েছে, এ সময় কামাল আহমদ ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। হামলায় আবু বক্কর, হাবিব উল্লাহ, শফি উল্লাহসহ কয়েকজন আহত হন। সংঘর্ষের সময় শফি উল্লাহ মাথায় লাঠির আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তিনি বমি করলে স্বজনরা তাকে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তিনি মারা যান।

পোস্টমর্টেম শেষে মরদেহ বাড়িতে আনা হলে রাত এশার নামাজের পর স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

নিহতের বড় ভাই সিদ্দিক আহমদ সাংবাদিকদের জানান, প্রায় আট বছর ধরে স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল আহমদ তাদের বাড়িতে যাতায়াতের পথ বন্ধ করে রেখেছেন। বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি। তিনি আরও দাবি করেন, তিনি প্রবাসে থাকাকালে চলাচলের পথ ছেড়ে দেওয়ার জন্য কামাল আহমদ চাঁদা দাবি করেছিলেন। এ ঘটনায় আদালতে দায়ের করা একটি মামলা বিচারাধীন রয়েছে এবং ওই মামলার তদন্তের জন্যই সংশ্লিষ্টরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মূলত যাতায়াতের রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছিল। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।

এদিকে, সামান্য রাস্তা-সংক্রান্ত বিরোধে একজন কলেজ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা দ্রুত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews