রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিরামপুরে ১৫০ পিস ইয়াবা’সহ দুই মাদক ব্যবসায়ী আটক প্রশিক্ষণ শেষে সারাদেশের সংবাদকর্মীদের হাতে সনদপত্র প্রদান সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার খুলনা বিভাগীয় ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যুক্ত হলো সাতক্ষীরা জেলা কমিটি; মাসুদ রানা মনা সভাপতি, আবিদ হোসেন সম্পাদক অবশেষে মাদারীপুরে ৬২ কোটি টাকায় নির্মিত হতে যাচ্ছে আধুনিক ডাম্পিং স্টেশন কালিয়াকৈরে রুমাইসা জেনারেল হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় গণভোট বাস্তবায়নের দাবিতে অভয়নগরে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সাতক্ষীরায় রোটার‍্যাক্ট ক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি কেডি, সাধারণ সম্পাদক মেহেদী বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় ওষুধসহ শ্যামনগরে গ্রেপ্তার ১ যশোরে সাড়ে ১১ কিলোমিটার সড়ক উদ্বোধন করলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অমিত 

বিষধর সাপের কামড়ে প্রাণ গেল পাঁচ বছরের শিশুর, ঝাড়ফুঁকে ৩ ঘন্টা সময় পার 

  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

শাহিনুর ইসলাম, বিশেষ প্রতিনিধি

 

ঝিনাইদহে বিষধর সাপ কাপড়ে পর হাসপাতালে না নিয়ে প্রায় ৩ (তিন) ঘন্টা ঝাড়ফুঁকের ওপর নির্ভরতা, শেষ পর্যন্ত প্রাণ কেড়ে নিলো ৫ (পাঁচ) বছরের এক শিশুর। মর্মান্তিক এই ঘটনা টি ঘটেছে ঝিনাইদহ শৈলকূপা উপজেলার ত্রিবেণী ইউনিয়নে মদনডাঙ্গা গ্রামে।

নিহত রহিত (৫) কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার রেলস্টেশন এলাকার সজল বেদের ছেলে।

 

পরিবারের সদস্যরা জানান, গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে মদনডাঙ্গা বাজার এলাকায় একটি ফার্নিচারের দোকানের পাশে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল রহিত। এ সময় হঠাৎ একটি বিষধর সাপ তাকে দংশন করে। শিশুটির চিৎকার শুনে স্বজনরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে হাসপাতালে নেওয়ার পরিবর্তে স্থানীয় কানাপুকুরিয়া গ্রামের ওঝা শিমুল ও ওমরের কাছে নিয়ে যান। সেখানে প্রায় ৩ (তিন) ঘণ্টা ধরে ঝাড়ফুঁক করা হয়।

 

একপর্যায়ে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় স্থানীয় সচেতন মহলে গভীর উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ শৈলকূপা তে বিষধর সাপের কামড়ের পর এখনো অনেক মানুষ বৈজ্ঞানিক চিকিৎসার পরিবর্তে ওঝার ঝাড়াফুঁকে ওপর নির্ভর করেন। ফলে প্রায়ই এমন প্রাণহানির ঘটনা ঘটছে। তারা এসব অসাধু ও প্রতারক ওঝাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।একই সঙ্গে সাপের কামড়ের মতো জরুরি পরিস্থিতিতে সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে নিয়ে অ্যান্টিভেনমসহ প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের ব্যাপক জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews