বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

টেকনাফে বিজিবির যৌথ অভিযানে প্রায় ৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধারথাইল্যান্ডে তৈরি, মায়ানমার থেকে পাচারকৃত জালের সিজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

নজরুল ইসলাম খোকন,টেকনাফ, কক্সবাজার

 

সীমান্ত নিরাপত্তা, চোরাচালান প্রতিরোধ এবং দেশের মৎস্যসম্পদ রক্ষায় পরিচালিত এক সফল যৌথ অভিযানে কক্সবাজারের টেকনাফে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) সকালে টেকনাফ সদরস্থ লামার বাজার এলাকায় পরিচালিত অভিযানে থাইল্যান্ডে তৈরি এবং মায়ানমার থেকে পাচারকৃত প্রায় ৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

 

বিজিবি সূত্রে জানা যায়, দীর্ঘ প্রায় দুই মাস ধরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) একটি সংঘবদ্ধ চোরাকারবারি চক্রের কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে আসছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মায়ানমার থেকে পাচার হয়ে আসা বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল টেকনাফ বাজারের কয়েকটি গুদামে গোপনে মজুদ রাখা হয়েছে।

 

প্রাপ্ত সুনির্দিষ্ট তথ্য যাচাইয়ের পর টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় বিজিবি, নৌ-পুলিশ, টেকনাফ উপজেলা প্রশাসন এবং উপজেলা মৎস্য দপ্তরের সমন্বয়ে একটি যৌথ আভিযানিক দল গঠন করা হয়। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে লামার বাজার এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে যৌথ বাহিনীর সদস্যরা।

 

পরবর্তীতে সকাল আনুমানিক ৮টা ২০ মিনিটে লামার বাজার এলাকার চারটি গুদামে একযোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গুদামের বিভিন্ন স্থানে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা মোট ৪ লাখ ৯৮ হাজার ৭৫০ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জালের আনুমানিক সিজার মূল্য ২ কোটি ৪৯ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা।

 

সংশ্লিষ্টরা জানান, অবৈধ কারেন্ট জাল দেশের মৎস্যসম্পদের জন্য অত্যন্ত ক্ষতিকর। এ ধরনের জাল ব্যবহারের ফলে পোনা মাছসহ বিভিন্ন জলজ প্রাণী নির্বিচারে নিধনের শিকার হয়, যা সামুদ্রিক ও নদীভিত্তিক জীববৈচিত্র্যের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে।

 

বিজিবি জানিয়েছে, যৌথ আভিযানিক দলের দ্রুত, সমন্বিত ও গোয়েন্দাভিত্তিক পদক্ষেপের ফলে এই বৃহৎ চালান উদ্ধার সম্ভব হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং জাতীয় সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

উদ্ধারকৃত অবৈধ কারেন্ট জাল প্রয়োজনীয় আইনানুগ ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করার পর সহকারী কমিশনার (ভূমি) টেকনাফ রাকিব হোসেন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews