বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

টেকনাফে বিজিবির অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক

  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

নজরুল ইসলাম খোকন, টেকনাফ:কক্সবাজার

 

কক্সবাজারের টেকনাফ উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে আটক করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।

 

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার নাইট্যংপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. নুর কামালকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।

 

সূত্র আরও জানায়, দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে আত্মগোপনে ছিলেন নুর কামাল। তার অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়ার পর বিজিবি পরিকল্পিত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

 

আটককৃত নুর কামালের বিরুদ্ধে পূর্বে দায়ের করা একটি মাদক মামলায় আদালত যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছিলেন। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও বিভিন্ন ধরনের অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে মাদকের বিরুদ্ধে নিয়মিত ও কঠোর অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানায় বাহিনীটি।

 

বিজিবি কর্মকর্তারা বলেন, সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনে তাদের তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews