বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

টেকনাফে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ প্রভাবশালী নেতা ফরিদ আটক

  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

নজরুল ইসলাম খোকন টেকনাফ কক্সবাজার :

 

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়ার প্রভাবশালী ব্যক্তি ও স্থানীয়ভাবে পরিচিত নেতা ফরিদকে ইয়াবাসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

শনিবার (১৩ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে তাকে আটক করা হয় বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

 

প্রাথমিকভাবে জানা যায়, অভিযানের সময় ফরিদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধারকৃত ইয়াবার সুনির্দিষ্ট পরিমাণ, আটকের স্থান এবং তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদের আটকের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে শিগগিরই বিস্তারিত তথ্য জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

 

এ বিষয়ে ডিবি পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে পরবর্তী সময়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews