বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

টেকনাফে কোস্ট গার্ডের সফল অভিযান: ৩ কোটি টাকার ইয়াবাসহ দুই নারী আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

নজরুল ইসলাম খোকন, টেকনাফ (কক্সবাজার)

 

কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ কোস্ট গার্ডের পরিচালিত এক বিশেষ অভিযানে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং দুই নারীকে আটক করা হয়েছে। মাদক পাচার রোধে পরিচালিত এ অভিযানকে উপকূলীয় অঞ্চলে মাদকবিরোধী কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

 

বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে টেকনাফ থানার কেরুনতলী সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় এলাকায় সন্দেহজনকভাবে অবস্থানরত দুই নারীকে তল্লাশি করা হলে তাদের হেফাজত থেকে প্রায় ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

কোস্ট গার্ড সূত্র জানায়, উদ্ধারকৃত ইয়াবাগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা। মাদকগুলো বিশেষ কৌশলে বহন করে পাচারের চেষ্টা করা হচ্ছিল। তবে পূর্বপ্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে পাচারকারীদের সেই অপচেষ্টা ব্যর্থ করে দিতে সক্ষম হয় কোস্ট গার্ড।

 

আটক দুই নারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি উদ্ধারকৃত ইয়াবাগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হয়েছে।

 

বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, দেশের উপকূলীয় ও সীমান্তবর্তী অঞ্চলে মাদক, চোরাচালান এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড দমনে তাদের অভিযান নিয়মিতভাবে অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

 

মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের ধারাবাহিক অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews