বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

ঝিনাইদহে ব্র্যাকের কৃষি আলোচনা ও কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

আবির হোসেন, বিশেষ প্রতিনিধি

 

যশোরের বারোবাজার অঞ্চলের কুল্লাপাড়া গ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্যোগে কৃষকদের নিয়ে এক বিশেষ আলোচনা সভা ও বিনামূল্যে সবজি বীজ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৮ মে ২০২৬) বারোবাজার শাখার আওতাধীন কুল্লাপাড়া গ্রামে এ সভার আয়োজন করা হয়। আধুনিক ও লাভজনক কৃষিচর্চায় উদ্বুদ্ধ করার পাশাপাশি গ্রামীণ জনগোষ্ঠীর টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

 

উক্ত বিশেষ আলোচনা সভায় এলাকার মোট ৫০ জন কৃষক ও স্থানীয় বাসিন্দা অংশগ্রহণ করেন। এর মধ্যে ৪০ জন নন-ক্লায়েন্ট (সাধারণ প্রান্তিক কৃষক) এবং ১০ জন ব্র্যাকের নিয়মিত সদস্য উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) মোঃ রোকনুজ্জামান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

এলাকা ব্যবস্থাপক (দাবি) মোঃ কামরুজ্জামান,সম্প্রসারণ কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম,শাখা ব্যবস্থাপক (দাবি) আব্দুল মজিদ,সিডিও (দাবি) তাপস রায়।

 

সভায় ব্র্যাকের চলমান বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, আর্থিক সেবা এবং কৃষিক্ষেত্রে উচ্চ ফলন নিশ্চিতকরণে আধুনিক প্রযুক্তি ও কৌশল বিষয়ে বিস্তারিত আলোকপাত করা হয়। আলোচনায় মূলত ব্র্যাকের বহুমুখী সেবা— যেমন ‘আমার হিসাব’, সেল্ফ প্রোগ্রাম, সাধারণ সঞ্চয়, ডিপিএস, ছায়া সঞ্চয়, ফিশ ফার্মিং, গবাদিপশুর বীমা, মানি প্ল্যান্ট এবং শস্য বীমার মতো কল্যাণমুখী ও নিরাপত্তামূলক স্কিমগুলোর কার্যকারিতা কৃষকদের সামনে তুলে ধরা হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে মোঃ রোকনুজ্জামান বলেন, “ব্র্যাকের বহুমুখী সেবা ও উন্নয়ন কার্যক্রম গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক অগ্রগতি, আত্মনির্ভরশীলতা অর্জন এবং জীবনমান উন্নয়নে যুগান্তকারী ভূমিকা পালন করছে। কৃষকদের জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও আধুনিক লাভজনক কৃষিচর্চায় উদ্বুদ্ধ করতে আমরা মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছি।” অন্যান্য বক্তারাও কৃষকদের টেকসই অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে সঞ্চয় ও বীমা সেবার গুরুত্ব ব্যাখ্যা করেন।

 

আলোচনা সভা শেষে উপস্থিত ৫০ জন কৃষকের প্রত্যেকের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে ২ প্যাকেট করে উন্নত জাতের সবজির বীজ বিতরণ করা হয়। একই সঙ্গে উপ-সহকারী ও সম্প্রসারণ কর্মকর্তাদের পক্ষ থেকে কৃষকদের ফসল উৎপাদন বৃদ্ধি ও রোগবালাই দমনে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও গুরুত্বপূর্ণ কৃষি পরামর্শ প্রদান করা হয়।

স্থানীয় কৃষকরা ব্র্যাকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং এই ধরণের কার্যক্রম প্রত্যন্ত অঞ্চলে আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews