বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কালিগঞ্জে ১০ হাজার বৃক্ষরোপণের শুভ সূচনা

  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

মোঃ হারুন উর রশীদ, কালিগঞ্জ, সাতক্ষীরা

 

 

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির আওতায় শনিবার (১৩ জুন) উপজেলার পূর্ব মৌতলা খালপাড় এলাকায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা করেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ রেঞ্জের উপ-রেঞ্জ কর্মকর্তা (ডেপুটি রেঞ্জার) মো. আওছাফুর রহমান, মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা ও আমিনুর রহমান, ইউপি সদস্য মির্জা সাদেক হোসেন, মৌতলা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি কাজী আব্দুল মঈন, সাবেক সদস্য সচিব আনিসুর রহমান, ৯নং ওয়ার্ড সভাপতি আব্দুর রশিদ পল্টু, কৃষকদলের সভাপতি বাবলুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।বন বিভাগ সূত্রে জানা যায়, পূর্ব মৌতলা খালপাড় থেকে সাপখালী ব্রিজ হয়ে জেলেপাড়া পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়কের দু’পাশে পর্যায়ক্রমে ১০ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। রোপণকৃত চারাগুলোর মধ্যে বাদাম, জারুল, ঝাউ, জাম, অর্জুন ও নিমসহ বিভিন্ন বনজ ও ঔষধি প্রজাতির গাছ রয়েছে। আগামী এক মাসের মধ্যে সম্পূর্ণ রোপণ কার্যক্রম শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।কালিগঞ্জ রেঞ্জের ডেপুটি রেঞ্জার মো. আওছাফুর রহমান বলেন, “জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশ আজ নানা চ্যালেঞ্জের মুখোমুখি। এসব চ্যালেঞ্জ মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। রোপণকৃত গাছের পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের জন্য ৪০ জন উপকারভোগী সদস্যকে দায়িত্ব প্রদান করা হবে।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল হাসান বলেন, “পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকারি এই মহৎ উদ্যোগ সফল করতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের সদস্য এবং এলাকার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কর্মসূচিকে প্রাণবন্ত করে তোলে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ কালিগঞ্জে পরিবেশবান্ধব ও টেকসই সবুজ বেষ্টনী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews