
ইমরান হোসেন, যশোর জেলা প্রতিনিধি:
যশোরের কেশবপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটি (অসকস বাংলাদেশ) কেশবপুর শাখার আয়োজনে সংবর্ধনা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৭ জুলাই ২০২৬ দুপুরে মাইকেল মধুসূদন দত্ত রোডস্থ মক্কা ট্রেডার্সের হল রুমে ওই সংবর্ধনা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অসকসের সভাপতি ওয়ারেন্ট অফিসার মোঃ আরশাদুল ইসলাম এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সার্জেন্ট মোঃ আব্দুল জলিল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক।
বিশেষ অতিথির বক্তব্য দেন, অসকস বাংলাদেশের যশোর জেলা শাখার সভাপতি সার্জেন্ট (অবঃ) মোঃ বাবর আলী।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, কেশবপুর নিউজ ক্লাব ও পৌর বাড়ি মালিক সমিতির সভাপতি মোঃ আশরাফুজ্জামান, কেশবপুর উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ শাহিনুর রহমান।
এছাড়াও উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার জি এম মাহবুবুর রহমান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার কে এম মোজাম্মেল হক, সিনিয়র ওয়ারেন্ট অফিসার হায়দার আলম খান ও ওয়ারেন্ট অফিসার মনিরুজ্জামান। সংগঠনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন, ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ ইব্রাহিম হোসেন, কর্পোরাল মোঃ নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট মোঃ আব্দুল আহাদ খান এবং যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আতিয়ার রহমান মন্টু, অর্থ বিষয়ক সম্পাদক করপোরাল ইসমাইল হোসেনসহ প্রায় ৮০ জন অবসরপ্রাপ্ত সেনা সদস্য। এসময় সংগঠনের অর্থ বিষয়ক সম্পাদক অবঃ করপোরাল ইসমাইল হোসেন মাস্টার্স ডিগ্রি অর্জন করাই তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। সংবর্ধনা ও প্রীতিভোজ শেষে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়েছে।