Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
দৈনিক সাতক্ষীরা দিগন্ত দৈনিক সাতক্ষীরা দিগন্ত

সত্য তথ্যে প্রতিদিন

দৈনিক সাতক্ষীরা দিগন্ত দৈনিক সাতক্ষীরা দিগন্ত

সত্য তথ্যে প্রতিদিন

  • হোম
  • 𝗟𝗜𝗩𝗘 𝗙𝗠
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
  • বিশেষ প্রতিবেদন
  • আরো
    • ধর্ম
    • গ্রামীণ সাংবাদিকতা
    • চাকরির খবর
    • আইন বিচার
    • সচেতনতা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • পড়ালেখা
    • খেলাধুলা
    • সম্পাদকীয়
  • আমাদের পরিবার
  • হোম
  • 𝗟𝗜𝗩𝗘 𝗙𝗠
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
  • বিশেষ প্রতিবেদন
  • আরো
    • ধর্ম
    • গ্রামীণ সাংবাদিকতা
    • চাকরির খবর
    • আইন বিচার
    • সচেতনতা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • পড়ালেখা
    • খেলাধুলা
    • সম্পাদকীয়
  • আমাদের পরিবার
Subscribe
Close

Search

অপরাধ

কুমিল্লায় লবণবাহী কাভার্ডভ্যানে বিশেষ কৌশলে লুকানো ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৫

By NEWS TV
June 19, 2026 2 Min Read
0

নজরুল ইসলাম খোকন, টেকনাফ, কক্সবাজার

 

কুমিল্লায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে লবণবাহী একটি কাভার্ডভ্যান থেকে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

সূত্র জানায়, বুধবার (১৮ জুন ২০২৬) দুপুর পৌনে ২টার দিকে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার নূরজাহান হোটেলের সামনে অভিযান চালানো হয়।

 

অভিযানকালে একটি কালো রঙের এলিয়ন প্রাইভেটকার থামিয়ে গাড়ির চালক মো. রুবেল (২৮), সামনের আসনে বসা মো. আরজান হোসেন (৩৭) এবং পেছনের আসনে থাকা মো. সোহেল রানাকে (৪৩) জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি নীল-হলুদ রঙের লবণবাহী কাভার্ডভ্যান শনাক্ত করে তল্লাশি চালানো হয়।

 

পুলিশ জানায়, কাভার্ডভ্যানটির বডির সামনের অংশে বিশেষভাবে তৈরি একটি গোপন চেম্বার ছিল। বক্স গ্রাইন্ডার মেশিন দিয়ে অংশটি কেটে ভেতরে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে প্রায় ১৫ টন লবণ ও মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।

 

এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন— পাবনা সদর উপজেলার রাজাপুর তিনগাছা এলাকার মো. মোজাহের শেখের ছেলে মো. আরজান হোসেন (৩৭), কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর এলাকার মো. মোজাহের শেখ (৩৩), সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মো. সুরুজ হোসেন (২৬), গাজীপুর সদর উপজেলার মো. সোহেল রানা (৪৩) এবং গাজীপুর সদর উপজেলার মুন্সীপাড়া এলাকার মো. রুবেল (২৮)।

 

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার উৎস এবং এর গন্তব্য সম্পর্কে বিস্তারিত তথ্য উদঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

  • Post
  • Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Click to print (Opens in new window) Print

Like this:

Like Loading...

Related

Author

NEWS TV

Follow Me
Other Articles
Previous

“মণিরামপুর পৌর মেয়র প্রার্থী-০১: শতভাগ নাগরিক সেবা নিশ্চিতের সুযোগ চান মফিজুর রহমান”

Next

কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

No Comment! Be the first one.

Leave a ReplyCancel reply

স্বত্ব © ২০২৬ | দৈনিক সাতক্ষীরা দিগন্ত
%d