বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

কাহারোল থেকে সারা দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন, প্রধান অতিথি তারেক রহমান

  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ২১৬ বার পড়া হয়েছে

বিধান চন্দ্র রায়,দিনাজপুর জেলা প্রতিনিধি।

 

পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার “দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি”-এর শুভ উদ্বোধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারেক রহমান, এমপি, মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

সোমবার, ১৬ মার্চ ২০২৬ তারিখে দিনাজপুর জেলার কাহারোল উপজেলার বলরামপুর ইউনিয়নের সাহাপাড়া এলাকা থেকে সরাসরি এই কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন,

“নদী-নালা ও খাল পুনঃখননের মাধ্যমে একদিকে যেমন জলাবদ্ধতা নিরসন হবে, অন্যদিকে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়ে তুলতে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, এই কর্মসূচির মাধ্যমে গ্রামীণ জনপদের পানি সংরক্ষণ সক্ষমতা বৃদ্ধি পাবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও টেকসই পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সংগঠনের মেধাবী ও ত্যাগী কর্মী, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। উপস্থিত নেতাকর্মীরা সরকারের এই উদ্যোগকে সময়োপযোগী ও জনকল্যাণমূলক আখ্যা দিয়ে বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে খাল ও জলাধার ভরাট হয়ে থাকায় কৃষি ও দৈনন্দিন জীবনে ভোগান্তি পোহাতে হচ্ছিল। এই খনন ও পুনঃখনন কার্যক্রম শুরু হওয়ায় তারা নতুন করে আশার আলো দেখছেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন এবং সংশ্লিষ্টদের যথাযথ পরিকল্পনা ও স্বচ্ছতার সঙ্গে কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews