বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

কালীগঞ্জে তরুণী অপহরণের চেষ্টাকালে কথিত ‘অজ্ঞান পার্টির’ দুই সদস্য আটক

  • প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নারানপুর এলাকায় এক তরুণীকে অপহরণের চেষ্টাকালে কথিত ‘অজ্ঞান পার্টির’ দুই সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। রবিবার (২৪ মে) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে আটক ব্যক্তিদের পুলিশে সোপর্দ করা হয়।

 

আটককৃতরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাদঘাটা গ্রামের গৌরপদর ছেলে চিরজিত এবং খানপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে রফিকুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, নারানপুর এলাকায় একটি প্রাইভেটকারে করে এসে এক তরুণীকে অপহরণের চেষ্টা চালায় একটি চক্র। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা দ্রুত এগিয়ে গিয়ে দুই যুবককে আটক করে। পরে ঘটনাস্থল থেকে একটি প্রাইভেটকারসহ এক তরুণীকেও আটক করা হয় বলে জানা গেছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান,আটক ব্যক্তিদের আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাদের জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে অপহরণের চেষ্টার বিষয়টি প্রকাশ পেলে উত্তেজিত জনতা তাদের আটকে রাখে এবং পুলিশে খবর দেয়।খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক দুই ব্যক্তিকে হেফাজতে নেয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে উদ্ধার করা প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, সম্প্রতি এলাকায় বিভিন্ন অপরাধচক্রের তৎপরতা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থার দাবি জানান।

 

এ বিষয়ে কালীগঞ্জ থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews