বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

কালিগঞ্জে দুইটি ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ২২১ বার পড়া হয়েছে

কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি।

 

কালিগঞ্জ উপজেলায় দুইটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদনের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ টি ক্লিনিকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় ভ্রাম্যমান আদালতে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈনুল ইসলাম খান ও কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ডালিয়া আক্তার সাথী। অভিযান চলাকালে ভ্রাম্যমান আদালতে কালিগঞ্জ সার্জিক্যাল ক্লিনিককে ১৫ হাজার টাকা ও ঝর্ণা ক্লিনিককে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে ক্লিনিক দুইটির লাইসেন্সের মেয়াদ ২০১৯ সালে শেষ হয়ে গেছে। পুনরায় নবায়ন করা হয়নি। অভিযানের সময় ক্লিনিকে ডাক্তার উপস্থিত ছিলেন না ।এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews