বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

কালিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ২৪৪ বার পড়া হয়েছে

মোঃ হাফিজুর রহমান হাফেজ, সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার।

 

অধিকার, ন্যায় ও কর্মের সমন্বয়েই গড়ে উঠুক ডিজিটাল নিরাপদ বিশ্ব এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (১৫ মার্চ) ২০২৬ সকাল ১০টায় কালিগঞ্জ অফিসার্স ক্লাবের হলরুমে অগ্রগতি সংস্থার উদ্যোগে প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও প্রশমন বিষয়ক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চুর সভাপতিত্বে এবং অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার আবু আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কাওছার তুহিন, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম. হাফিজুর রহমান শিমুল এবং প্রভাষক সেলিম শাহরিয়ার।

 

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক এস.এম. আহম্মদ উল্ল্যাহ বাচ্চু, শেখ আব্দুল করিম, কাজী আল মামুন, শিমুল হোসেন, শাহাদাত হোসেন, শেখ মারুফ হোসেন, ফজলুল হক, শেখ আতিকুর রহমান আবুল কালাম বিন আকবার মীর জাহাঙ্গীর আলম হারুন অর রশিদসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

 

সভায় বক্তারা প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews