বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

কলারোয়া পাবলিক ইনস্টিটিউটে রেড ক্রিসেন্ট কলারোয়া উপজেলা টিমের সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৭৯ বার পড়া হয়েছে

আবু রায়হান, স্টাফ রিপোর্টার।

 

কলারোয়া উপজেলার। Bangladesh Red Crescent Society-Satkhira Unit এর কলারোয়া উপজেলা যুব শাখা (RCY) টিমের উদ্যোগে সমন্বয় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার কলারোয়া পাবলিক ইনস্টিটিউটে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ইউনিটের সেক্রেটারি মোঃ ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএলও মোঃ হাসিবুল ইসলাম সোহান ও যুব প্রধান মোঃ ইকবাল কাদরী।

অনুষ্ঠানে বিভিন্ন সাংগঠনিক বিষয়, সদস্য কার্যক্রম, ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা ও মানবিক কার্যক্রম জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, মানবতার সেবায় রেড ক্রিসেন্টের কার্যক্রম আরও গতিশীল করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

কলারোয়া উপজেলা টিমের পক্ষে ভারপ্রাপ্ত দলনেতা শেখ মাহমুদুল হাসান, উৎস কুমার দাসসহ অন্যান্য আরসিওয়াই সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। বিশেষ করে জেলা সেক্রেটারি ও অন্যান্য অতিথিদের ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানানো হয়। আলোচনা শেষে দোয়া ও ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews