বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

কলারোয়ায় বজ্রপাতে যুবকের অকাল মৃত্যু: এলাকায় শোকের ছায়া

  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

মোঃ আবু রায়হান স্টাফ রিপোর্টার,

 

সাতক্ষীরার কলারোয়া উপজেলার ব্রজবাকসা গ্রামে বজ্রপাতে আব্দুল হামিদ ঝড়ু (৩৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ হঠাৎ ঝড়-বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাত শুরু হলে তিনি এর কবলে পড়েন। মারাত্মক আহতাবস্থায় তাকে উদ্ধার করা হলেও শেষ রক্ষা হয়নি। ঘটনাস্থলেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

তার এই আকস্মিক ও হৃদয়বিদারক মৃত্যুতে পরিবারসহ পুরো ব্রজবাকসা গ্রামজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। নিহতের আত্মার মাগফিরাত কামনা করে স্থানীয় এলাকাবাসী ও আত্মীয়-স্বজনরা গভীর সমবেদনা জানিয়েছেন।

 

মরহুমের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মহান আল্লাহ পাক যেন তার জীবনের সমস্ত ভুল-ত্রুটি ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন। আমিন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews