বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

কক্সবাজার বাস টার্মিনাল এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

  • প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

নজরুল ইসলাম খোকন, টেকনাফ, কক্সবাজার

 

কক্সবাজার শহরের সেন্ট্রাল বাস টার্মিনাল এলাকা থেকে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫।

 

র‍্যাব সূত্রে জানা যায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নির্মূল এবং পলাতক আসামিদের আইনের আওতায় আনতে চলমান অভিযানের অংশ হিসেবে গত ১৮ জুন বিকেল আনুমানিক ৩টা ৪০ মিনিটে র‍্যাব-১৫, সিপিএসসি’র একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর থানাধীন সেন্ট্রাল বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে।

 

অভিযানের একপর্যায়ে বাস টার্মিনালের বলাকা বাস কাউন্টারের সামনে থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা ওয়ারেন্টভুক্ত আসামি আলী আহম্মদ (৩৬)-কে গ্রেফতার করা হয়। তিনি কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ মহুরীপাড়া নতুন শিকদারপাড়া এলাকার মৃত রফিক ও রোকেয়া বেগমের ছেলে।

 

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক সংক্রান্ত মামলায় আদালতের যাবজ্জীবন কারাদণ্ডের পরোয়ানা ছিল। রায় ঘোষণার পর থেকে তিনি দীর্ঘদিন আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন।

 

গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব-১৫ জানিয়েছে, মাদক ব্যবসায়ী, চোরাকারবারি, সন্ত্রাসী ও পলাতক আসামিদের বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews