Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
দৈনিক সাতক্ষীরা দিগন্ত দৈনিক সাতক্ষীরা দিগন্ত

সত্য তথ্যে প্রতিদিন

দৈনিক সাতক্ষীরা দিগন্ত দৈনিক সাতক্ষীরা দিগন্ত

সত্য তথ্যে প্রতিদিন

  • হোম
  • 𝗟𝗜𝗩𝗘 𝗙𝗠
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
  • বিশেষ প্রতিবেদন
  • আরো
    • ধর্ম
    • গ্রামীণ সাংবাদিকতা
    • চাকরির খবর
    • আইন বিচার
    • সচেতনতা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • পড়ালেখা
    • খেলাধুলা
    • সম্পাদকীয়
  • আমাদের পরিবার
  • হোম
  • 𝗟𝗜𝗩𝗘 𝗙𝗠
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
  • বিশেষ প্রতিবেদন
  • আরো
    • ধর্ম
    • গ্রামীণ সাংবাদিকতা
    • চাকরির খবর
    • আইন বিচার
    • সচেতনতা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • পড়ালেখা
    • খেলাধুলা
    • সম্পাদকীয়
  • আমাদের পরিবার
Subscribe
Close

Search

অপরাধ

উখিয়া সীমান্তে বিজিবির বড় সাফল্য: ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক ১

By NEWS TV
June 19, 2026 2 Min Read
0

নজরুল ইসলাম খোকন, টেকনাফ,কক্সবাজার

 

কক্সবাজারের উখিয়া সীমান্তে মাদকবিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।

 

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ জুন ২০২৬) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীনস্থ বালুখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী চৌধুরীর ঘের এলাকায় অবস্থান নেয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে সীমান্ত পিলার বিআরএম-২১ থেকে প্রায় ১.৫ কিলোমিটার দক্ষিণে এবং বালুখালী বিওপি থেকে প্রায় ১.৩ কিলোমিটার দক্ষিণে বাংলাদেশের অভ্যন্তরে নজরদারি চালানো হয়।

 

এ সময় রাত আনুমানিক ৩টার দিকে মিয়ানমার সীমান্তের দিক থেকে একজন ব্যক্তিকে সন্দেহজনকভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে আটক করেন। পরে তার হাতে থাকা কাপড়ে মোড়ানো একটি পোটলা তল্লাশি করে খাকি রঙের প্যাকেটের ভেতর লুকিয়ে রাখা ১৪ কার্টনে মোট ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

আটক ব্যক্তি মো. কাদের (৩৮)। তিনি উখিয়া উপজেলার বালুখালী এলাকার শিয়ালীপাড়া গ্রামের মৃত জালালের ছেলে।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেন, তিনি মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন। পরে তাকে আরও বিস্তারিতভাবে তল্লাশি করা হলেও অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।

 

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক জানান, সীমান্ত দিয়ে মাদক প্রবেশ ঠেকাতে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িত মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে।

 

তিনি বলেন, “সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে আমরা সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছি।”

 

উদ্ধারকৃত ইয়াবা ও আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

  • Post
  • Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Click to print (Opens in new window) Print

Like this:

Like Loading...

Related

Author

NEWS TV

Follow Me
Other Articles
Previous

বাগমারায় প্রতিবন্ধী ফিরোজার মাথা গোঁজার শেষ আশ্রয়ও ভাঙচুর! বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগ

Next

পাবনার ফরিদপুরে কবি আবুল হাশেমের স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

No Comment! Be the first one.

Leave a ReplyCancel reply

স্বত্ব © ২০২৬ | দৈনিক সাতক্ষীরা দিগন্ত
%d