সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
হাজারো নক্ষত্র গড়ার কারিগর নজরুল ইসলাম স্যার আর নেই, ফরিদপুর চিথুলিয়ায় চায়ের দোকানদার ও মসজিদ-ঈদগাহের খাদেম নিখোঁজ রাজধানীতে চিকিৎসা নিতে এসে নিখোঁজ পাবনার বৃদ্ধ ইসহাক আলী, ধানমন্ডি থানায় জিডি মাদারীপুরের রাজৈরে বাঁশ বোঝাই ট্রাক উল্টে চালক নিহত। জনদুর্ভোগ লাঘবে ৪৬ লক্ষ টাকা ব্যয়ে সাতক্ষীরায় শাখরা ব্রিজ সংস্কার কাজ শুরু হবে -আলহাজ্ব আব্দুর রউফ মামা কর্তৃক আপন ভাগ্নের সাথে প্রতারণা, লাখ লাখ টাকা আত্মসাৎ উখিয়ায় ৫৯৫ পিস ইয়াবাসহ একই পরিবারের চার ভাই-বোন গ্রেফতার প্রাইম ইউনিভার্সিটি ‘ল’ এলামনাই এসোসিয়েশনের নতুন আহ্বায়ক কমিটি গঠন সদস্য সচিব নির্বাচিত হয়েছেন সম্পাদক ও সাংবাদিক ইলিয়াস হোসেন রুবেল; ‘দৈনিক সাতক্ষীরা দিগন্ত’ পরিবারের শুভেচ্ছা তালায় ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত শিল্প বর্জ্যের বিষাক্ত দূষণে বিপর্যস্ত বসুন্দিয়া ও আশপাশের জনজীবন; সংবাদ প্রকাশের পর সাংবাদিকদের হুমকির অভিযোগ

উখিয়ায় ৫৯৫ পিস ইয়াবাসহ একই পরিবারের চার ভাই-বোন গ্রেফতার

  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

নজরুল ইসলাম খোকন, টেকনাফ,কক্সবাজার

 

 

কক্সবাজারের উখিয়া উপজেলার একটি যৌথবাহিনীর চেকপোস্টে অভিযান চালিয়ে ৫৯৫ পিস ইয়াবাসহ একই পরিবারের চার সহোদর ভাই-বোনকে গ্রেফতার করা হয়েছে।

 

রোববার বিকেলে উপজেলার একটি যৌথবাহিনীর চেকপোস্টে নিয়মিত তল্লাশিকালে এ অভিযান পরিচালনা করা হয়।

 

যৌথবাহিনী সূত্রে জানা যায়, গ্রেফতার হওয়া চার ভাই-বোন একটি সিএনজি অটোরিকশাযোগে একসঙ্গে যাত্রা করছিলেন। বাহ্যিকভাবে তারা সাধারণ যাত্রী বলে মনে হলেও চেকপোস্টে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সন্দেহ হলে তাদের তল্লাশি করা হয়। পরে তাদের কাছ থেকে মোট ৫৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন বান্দরবান জেলার আলীকদম উপজেলার পালংপাড়া এলাকার বাসিন্দা মো. ইলিয়াস (২৪), তাসলিমা আক্তার (২৩), তাহমিনা আক্তার (২০) এবং সাকিলা আক্তার লাখি (১৯)। তারা সবাই একই পরিবারের সহোদর ভাই-বোন।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে উদ্ধার হওয়া ইয়াবার বিষয়ে তথ্য পাওয়া গেছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার ও মাদক ব্যবসার বিরুদ্ধে তাদের চলমান অভিযান আরও জোরদার করা হবে। মাদকমুক্ত সমাজ গঠনে কোনো ধরনের আপস করা হবে না বলেও তারা উল্লেখ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews