বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

উখিয়ায় বিজিবির বিশেষ অভিযানে ৪০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

নজরুল ইসলাম খোকন,টেকনাফ, কক্সবাজার

 

কক্সবাজারের উখিয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ নুরুল ইসলাম (২২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

মঙ্গলবার (২৩ জুন ২০২৬) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে হোয়াইক্যং বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৮ সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে শুকুরের কাঠি গেওয়াগাছ এলাকায় অবস্থান নেয়। এ সময় সীমান্ত পথে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে।

 

সকাল ৪টার দিকে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হয়। পরে তার পরিচয় শনাক্ত করে জানা যায়, তিনি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মনিরকোনা ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা লাল মিয়ার ছেলে নুরুল ইসলাম (২২)।

 

আটকের পর তার সঙ্গে থাকা একটি পোটলা তল্লাশি করে খাকি রঙের প্যাকেটের ভেতরে থাকা চারটি নীল রঙের কার্ট থেকে মোট ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুল ইসলাম স্বীকার করেন, তিনি মিয়ানমার সীমান্ত এলাকা থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে দেশের অভ্যন্তরে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন। তবে তল্লাশিকালে তার কাছ থেকে অন্য কোনো অবৈধ মালামাল উদ্ধার হয়নি।

 

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক বলেন, “মাদক সরবরাহকারী এবং এর সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

 

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান, নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদারের মাধ্যমে মাদক চোরাচালান রোধে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

 

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা রক্ষা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews