বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

উখিয়ায় বিজিবির অভিযানে মালিকবিহীন ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার

  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

নজরুল ইসলাম খোকন,টেকনাফ, কক্সবাজার

 

কক্সবাজারের উখিয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। শুক্রবার (১২ জুন) সকালে হোয়াইক্যং সীমান্তের কোনাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল আনুমানিক ৭টা ৩০ মিনিটে হোয়াইক্যং বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৮ সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। এ সময় বিওপি থেকে প্রায় ৮০০ মিটার পূর্ব দিকে এবং শূন্যরেখা থেকে ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কোনাপাড়া এলাকায় নজরদারি জোরদার করা হয়।

 

সকাল আনুমানিক ৭টা ৫০ মিনিটে টহল দল দেখতে পায়, মিয়ানমার থেকে একটি নৌকাযোগে একজন ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে। বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারি নাফ নদীতে লাফিয়ে পড়ে সাঁতরে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।

 

পরে বিজিবি সদস্যরা পরিত্যক্ত নৌকাটি জব্দ করে তল্লাশি চালায়। তল্লাশিকালে কালো পলিথিনে মোড়ানো খাকি রঙের একটি প্যাকেটের ভেতর থেকে বায়ুরোধী চারটি প্যাকেটে সংরক্ষিত আনুমানিক ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে নৌকাটিতে অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।

 

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, মাদক চোরাকারবারিদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। তিনি বলেন, “বিজিবি শুধু সীমান্ত সুরক্ষায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও কঠোর অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

 

তিনি আরও জানান, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকে সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক নিয়ন্ত্রণ এবং অবৈধ চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews