বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

আশাশুনিতে অবৈধ ভারতীয় বাগদা চিংড়ির ডিম জব্দ ড্রাইভারকে জরিমানা;ডিম নদীতে অবমুক্ত

  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

আশাশুনি প্রতিনিধি

সাতক্ষীরার আশাশুনিতে অবৈধভাবে আনা ভারতীয় বাগদা চিংড়ির ফুটানো ডিম (স্থানীয়ভাবে পরিচিত ‘নকলি ডিম’) জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মালিকপক্ষকে না পেয়ে গাড়িচালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জব্দকৃত ডিম নদীতে অবমুক্ত করা হয়েছে।

 

শনিবার গভীর রাতে উপজেলার মানিকখালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরে রোববার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,জেলার দেবহাটা উপজেলার বালিয়াঘাটা গ্রামের বাসিন্দা আলম বারীর ছেলে ও প্রাইভেটকার চালক সাইদুল ইসলাম একটি প্রাইভেটকারে করে সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে ৮ পলি অবৈধ ভারতীয় বাগদা চিংড়ির ডিম নিয়ে আশাশুনির মানিকখালীর একটি হ্যাচারির উদ্দেশ্যে রওনা হন। সন্দেহজনকভাবে গাড়িটি স্থানীয়দের নজরে এলে হ্যাচারির গেটে প্রবেশের সময় স্থানীয়রা সেটি আটক করে পুলিশে খবর দেয়।

 

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জব্দকৃত ডিম,ব্যবহৃত গাড়ি ও চালককে থানায় নিয়ে যায়।

পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্যামানন্দ কুন্ডুর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালত জব্দকৃত ৮ পলি বাগদা চিংড়ির ডিম মরিচ্চাপ নদীতে অবমুক্ত করার নির্দেশ দেন এবং মৎস্য সংরক্ষণ আইন,১৯৫০ অনুযায়ী গাড়িচালক সাইদুল ইসলামকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

 

চালক সাইদুল ইসলাম জানান,তিনি ভাড়ায় গাড়ি চালিয়ে ডিমগুলো নির্দিষ্ট হ্যাচারিতে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছিলেন। তবে গন্তব্যে পৌঁছানোর আগেই স্থানীয়দের হাতে গাড়িটি আটক হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু বলেন, চালকের বক্তব্য অনুযায়ী প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডিমগুলো অবৈধভাবে ভারত থেকে আনা হয়েছে। সংশ্লিষ্ট হ্যাচারির মালিক বা কর্তৃপক্ষকে ঘটনাস্থলে না পাওয়ায় আপাতত চালককে জরিমানা করা হয়েছে। বিষয়টি আরও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

স্থানীয় মৎস্যসংশ্লিষ্টদের দাবি,প্রতিবছর সরকারি নিষেধাজ্ঞার সময়ে কিছু অসাধু চক্র অবৈধভাবে বিদেশি উৎস থেকে বাগদা চিংড়ির ডিম এনে হ্যাচারিতে ব্যবহার করে থাকে। এতে চাষিরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। তারা এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে আরও কঠোর নজরদারি ও ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews