বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

অভয়নগরে ইয়াবা সরবরাহ ও সেবনে জড়িত দুই বন্ধু  কারাগারে, ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের দণ্ড

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

বিশেষ) প্রতিনিধি :

 

যশোরের অভয়নগরে ইয়াবা ট্যাবলেট সরবরাহ ও সেবনের দায়ে দুই বন্ধুকে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৩ জুন) দুপুর ৩ টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ

সালাউদ্দীন দিপু এই দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার পায়রা ইউনিয়নের কোটা গ্রামের আসলাম খানের ছেলে

মাসুদ খান (১৯) ও একই ইউনিয়নের কাদিরপাড়া গ্রামের হালিম শেখের ছেলে

বায়েজিদ শেখ (২০)।

এলাকাবাসী জানায়, মাসুদ খান ও বায়েজিদ শেখ একে অপরের ঘনিষ্ট বন্ধু। মাসুদ

শেখ ইয়াবা ট্যাবলেট সরবরাহ ও সেবকনকারী এবং তার বন্ধু বায়েজিদ শেখ ইয়াবা

ট্যাবলেট সেবনকারী।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার সুব্রত কুমার রায় জানান, গোপন তথ্যের ভিত্তিতে

বুধবার দুপুর ৩ টার দিকে থানা পুলিশের সহযোগিতায় পায়রা ইউনিয়নের

কাদিরপাড়া বাজারে অভিযান চালানো হয়। এ সময় চার পিস (৪টি) ইয়াবা

ট্যাবলেটসহ মাসুদ খান ও বায়েজিদ শেখ নামে দুই বন্ধুকে আটক করা হয়। পরে

আটক মাসুদ খানকে ৬ মাসের ও বায়েজিদ শেখকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড

দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত দুজনকে ১০০ টাকা করে জরিমানাও করা হয়েছে।

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ

সালাউদ্দীন দিপু বলেন, ‘ইয়াবা ট্যাবলেট সরবরাহ ও সেবনের দায়ে মাসুদ খানকে ৬

মাসের এবং তার বন্ধু বায়েজিদ শেখকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

একই সঙ্গে তাদের অর্থদণ্ড দেওয়া হয়েছে।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews