রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় যশোরের ঝিকরগাছার বাঁকড়ার রেমিটেন্স যোদ্ধা হাফিজুর রহমানের মৃত্যু,এলাকায় শোকের ছায়া,   স্কুলে কোচিংয়ে যাওয়ার কথা বলে নিখোঁজ স্কুলছাত্রী: ১০ দিনেও মেলেনি সন্ধান আশুলিয়ায় বৈষম্যবিরোধী মামলায় যুবলীগ কর্মী গ্রেপ্তার সুন্দরবনে বন রক্ষীর গুলিতে নিহত আমিনুরের পরিবারকে প্রধানমন্ত্রী’র আর্থিক সহায়তা  গ্রাম অঞ্চলে প্রতিনিয়ত ঘটছে চুরির ঘটনা  শপথ নিলেন কাঁঠালতলা বাজার বণিক সমিতির নতুন নেতৃত্ব ঠাকুরগাঁওয়ে মাদ্রাসার পাশে খালে গোসল করতে নেমে প্রাণ হারাল ১০ বছরের শিশু এসো আলোর সন্ধানে যুব সংগঠনের সিলেট বিভাগীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা। পুলিশের সাঁড়াশি অভিযানে আটক করা হয়েছে থানা হেফাজত হতে পলাতক আসামিকে ডুমুরিয়ায় রহমানিয়া কওমী মাদ্রাসায়  অভিভাবক সমাবেশ

ঈদ উপলক্ষে প্রান্তিক যুব সংঘের মেহেদি উৎসব অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সুবিধাবঞ্চিত ও বিশেষ শিশুদের আনন্দঘন মুহূর্ত উপহার দিতে সাতক্ষীরার ইটাগাছা বাঙালের মোড়ে প্রান্তিক যুব সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী “মেহেদি উৎসব”। মঙ্গলবার (২৬ মে ২০২৬) বিকাল ৪টায় আয়োজিত এ উৎসবে শিশুদের হাতে রঙিন মেহেদি পরিয়ে তাদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়া হয়।

 

“ছোট্ট হাতে মেহেদির ছোঁয়া, ঈদের আনন্দ হোক সবার চাওয়া” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত উৎসবে অংশ নেয় এলাকার বেশ কয়েকজন বিশেষ ও সুবিধাবঞ্চিত শিশু। পুরো আয়োজনজুড়ে শিশুদের হাসি, আনন্দ আর উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

 

আয়োজকরা জানান, সমাজের প্রান্তিক শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের ঈদ আনন্দকে আরও রঙিন করে তুলতেই এ আয়োজন করা হয়েছে। শিশুদের সঙ্গে সময় কাটানো, তাদের হাতে মেহেদি পরানো ও আনন্দ ভাগাভাগির মধ্য দিয়ে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে।

 

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রান্তিক যুব সংঘের সভাপতি হৃদয় মন্ডল, সাধারণ সম্পাদক নুরজাহান খাতুন ময়না, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শ্রেয়া সরদার। এছাড়াও সংগঠনের সদস্য অরনা জামান, জারিন তাসনিম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠান শেষে শিশুদের হাসিমাখা মুখ ও আনন্দঘন পরিবেশ উপস্থিত সকলকে আবেগাপ্লুত করে তোলে। আয়োজকদের মতে, সমাজের প্রতিটি শিশুর মুখে হাসি ফোটানোই তাদের মূল লক্ষ্য। তারা মনে করেন, ছোট ছোট মানবিক উদ্যোগ সমাজে ভালোবাসা, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে।

 

প্রান্তিক যুব সংঘ ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত শিশু ও মানুষের কল্যাণে এ ধরনের সৃজনশীল ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews