
মোঃ খায়রুল ইসলাম,রংপুর বিভাগীয় প্রধান
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার শিবদিঘী এলাকার কৃতিসন্তান, মোঃ আব্দুল মতিনের পুত্র মোঃ কামরুজ্জামান যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী Lincoln’s Inn থেকে আনুষ্ঠানিকভাবে Barrister-at-Law স্বীকৃতি অর্জন করেছেন। তাঁর এই অসাধারণ সাফল্যে আনন্দ ও গর্বে উচ্ছ্বসিত ঠাকুরগাঁওবাসী।
বিশ্বের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ আইন শিক্ষা ও পেশাগত প্রতিষ্ঠানের একটি হলো Lincoln’s Inn। সেখান থেকে Barrister-at-Law স্বীকৃতি অর্জন করা একজন আইনজীবীর জন্য অত্যন্ত সম্মানজনক ও গৌরবের বিষয়। কঠোর অধ্যবসায়, মেধা ও নিষ্ঠার মাধ্যমে এই স্বীকৃতি অর্জন করে ব্যারিস্টার কামরুজ্জামান শুধু নিজের পরিবারকেই নয়, সমগ্র রাণীশংকৈল উপজেলা ও ঠাকুরগাঁও জেলার মুখ উজ্জ্বল করেছেন।
তাঁর এই অর্জন নতুন প্রজন্মের শিক্ষার্থী ও তরুণদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি দেশের বিচারব্যবস্থা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার নিশ্চিতকরণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা সবার।
ব্যারিস্টার কামরুজ্জামানের এই সাফল্যে তাঁর পরিবার, স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং ঠাকুরগাঁওবাসী গভীর আনন্দ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছায় ভাসাচ্ছেন অসংখ্য মানুষ।
প্রিয় বড় ভাই ব্যারিস্টার কামরুজ্জামানকে জানাই আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা। মহান আল্লাহ তাঁর জীবনকে কল্যাণময় করুন, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনে আরও সাফল্য দান করুন। তিনি যেন ন্যায়, সততা ও মানবকল্যাণের আদর্শে দেশ ও জাতির সেবা করে যেতে পারেন—এই দোয়া ও শুভকামনা রইল।
অভিনন্দন, ব্যারিস্টার কামরুজ্জামান।
আপনার এই গৌরবময় অর্জনে গর্বিত রাণীশংকৈল, গর্বিত ঠাকুরগাঁও, গর্বিত বাংলাদেশ।