মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ার কাঁঠালতলা আবাসন প্রকল্পে ২৬টি  ঘর ভাঙনের মুখে, আতঙ্কে বাসিন্দারা মামলার জট কমাতে ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক  মামলাপূর্ব মধ্যস্থতার উদ্বোধন মাদারীপুরে গৃহবধূ লামিয়া হত্যা মামলার এজাহারভুক্ত ৩ আসামি গ্রেফতার গোদাগাড়ী পৌরসভার সড়ক নির্মাণে ব্যপক অনিয়ম মাদারীপুরের ডাসারে গ্রাম আদালতের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত  তালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলন সন্ত্রাসী হামলা ও হত্যার হুমকির অভিযোগ উলিপুর, চিলমারী ও রাজারহাটে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে এলজিইডির নির্বাহী প্রকৌশলী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এমপি অ্যাড. আরিফা সুলতানা রুমার মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনায় রেড ক্রিসেন্ট সোসাইটির ‘রেস্পনসিভ গ্রান্ট বাংলাদেশ প্রজেক্ট’ উদ্বোধন কালিগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীর মরদেহ উদ্ধার, সন্দেহভাজন নারীকে গণপিটুনিতে হত্যা

কালকিনিতে শিক্ষক হত্যা চেষ্টার প্রধান আসামী মিলনকে ঢাকা থেকে গ্রেফতার 

  • প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

মাদারীপুর হতে নাসির উদ্দিন লিটন,

 

মাদারীপুর জেলাধীন কালকিনিতে শিক্ষক ইমাম হোসেন রাজনকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি মিলন মোল্লা (৩৮) কে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। শনিবার (১৯ জুলাই) রাতে পুলিশের সোর্স এবং গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকা থেকে র‍্যাব ৮ ও কালকিনি থানা পুলিশের যৌথ সমন্বয়ে এ অভিযানে এজাহার ভুক্ত প্রধান আসামীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি মিলন মোল্লা কালকিনি উপজেলার আলিনগর ইউনিয়নের সস্তাল গ্রামের মফেজ মোল্লার ছেলে।

 

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে কিছুদিন আগে শিক্ষক ইমাম হোসেন রাজন শিকদারের ওপর দেশীয় অস্ত্র নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে শিক্ষককে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় সন্ত্রাসীরা। তাকে কুপিয়ে গুরুতর জখম করা হলে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষকের পরিবার মিলন মোল্লাকে প্রধান আসামি করে কালকিনি থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করে। ঘটনার পর থেকেই আসামি মিলন মোল্লা পলাতক ছিলেন।

 

কালকিনি থানার উপ-পরিদর্শক (এসআই) বেল্লাল হোসেন জানান, যৌথ অভিযানে প্রধান আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে মাদারীপুর জেলা আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পুলিশের একাধিক টিম অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

 

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জহিরুল আলম বলেন, “শিক্ষক হত্যাচেষ্টা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদেরও দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান পরিচালনা করছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews