মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উলিপুর, চিলমারী ও রাজারহাটে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে এলজিইডির নির্বাহী প্রকৌশলী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এমপি অ্যাড. আরিফা সুলতানা রুমার মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনায় রেড ক্রিসেন্ট সোসাইটির ‘রেস্পনসিভ গ্রান্ট বাংলাদেশ প্রজেক্ট’ উদ্বোধন কালিগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীর মরদেহ উদ্ধার, সন্দেহভাজন নারীকে গণপিটুনিতে হত্যা কালকিনিতে শিক্ষক হত্যা চেষ্টার প্রধান আসামী মিলনকে ঢাকা থেকে গ্রেফতার  যুগিখালী ইউনিয়নে একটু বৃষ্টিতেই পানিতে নিমজ্জিত ৩নং পাইকপাড়া ওয়ার্ডের একমাত্র রাস্তা, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর তালায় পূবালী ব্যাংকের ক্যাশলেস সেবা উদ্বোধন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কালিয়াকৈর একটি বিল থেকে এক অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ  প্রতিষ্ঠান প্রধাণ ‍হুরার বিরুদ্ধে মানছেনা নিয়ম নীতি অতিরিক্ত দায়িত্বেও স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন ফুলবাড়ী উপজেলা প্রকৌশলী মো. মামুনুর রহমান

আশাশুনির চিলেডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় গাভীর মৃত্যু,আহত চালক হাসপাতালে

  • প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

এস.এম. মোস্তাফিজুর রহমান,আশাশুনি

 

সাতক্ষীরার আশাশুনি-সাতক্ষীরা সড়কের চিলেডাঙ্গা মোড়ে মোটরসাইকেলের ধাক্কায় একটি গাভীর মৃত্যু হয়েছে।

এ ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হলে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

রবিবার (১৯ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আশাশুনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়ারহাউস ইন্সপেক্টর ও স্টেশন ইনচার্জ মো. ইলিয়াছ জানান,সাতক্ষীরার দিক থেকে শ্রীউলা ইউনিয়নের কলীমাখালী গ্রামের মৃত আনসার আলী মোড়লের ছেলে ও গ্রাম্য চিকিৎসক আব্দুল মজিদ মোড়ল মোটরসাইকেলযোগে আশাশুনির দিকে আসছিলেন। চিলেডাঙ্গা মোড়ে পৌঁছালে সড়কের ওপর এলোমেলোভাবে থাকা কয়েকটি গরু রাস্তা পার হওয়ার সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাভীকে ধাক্কা দেন। এতে তিনি গুরুতর আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত চালককে উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

স্থানীয় সূত্রে জানা গেছে,দুর্ঘটনায় আহত গাভীটি কিছুক্ষণ পর মারা যায়। তবে সংবাদ লেখা পর্যন্ত গাভীটির মালিকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা জানান,সড়কে অবাধে গবাদিপশু চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews