শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটে অটোরিকশায় তুলে নিয়ে অন্যত্র নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উদযাপিত জুলাই শহীদ দিবস-২৬” উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহীদ দিবসে কালিগঞ্জে দোয়া ও আলোচনা, চেয়ারম্যানদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তালায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত শহীদ আবু সাঈদ স্মরণে আশাশুনিতে ১১দলীয় ঐক্য জোটের র‍্যালি ও আলোচনা সভা।।শহীদদের আদর্শ বাস্তবায়নের আহ্বান ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত শ্রীপুরে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা, প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন বিজয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই যোদ্ধাদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি। আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ

ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

বেলাল হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি:

 

ঠাকুরগাঁওয়ে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহা উৎসব- উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার বিকেলে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকন ঠাকুরগাঁও এর আয়োজনে পৌর শহরের গোবিন্দনগর মন্দির পাড়া এলাকায় জগন্নাথ মন্দিরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

ইসকন-বাংলাদেশ এর সহ-সভাপতি ও ঠাকুরগাঁও ইসকন মন্দিরের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি বিনয় স্বামী মহারাজের সভাপতিত্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সাংগঠনিক সম্পাদক জাফরুল্লাহ, প্রফেসর মনোতোষ কুমার দে, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি মনোরঞ্জন সিং সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ অন্যান্যরা।

 

পরে জগন্নাথ মন্দির থেকে একটি বিশাল শোভাযাত্রা বের হয় শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে প্রথম দিনের রথযাত্রা শেষ হয়।

 

রথযাত্রা উৎসব উপলক্ষে সকালে মন্দির প্রাঙ্গণ শুরু হয় পূজা অর্চনা ও দেশের সকলের মঙ্গল কামনায় অগ্নিযোগ্য করেন পুরোহিতরা। সেখানে অংশগ্রহণ করেন হিন্দু সম্প্রদায়ের অসংখ্য নারী ও পুরুষ। পরে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

 

এছাড়াও দুপুরে ঠাকুরগাঁও সদর পৌর শহরের কেন্দ্রীয় শ্রী শ্রী গোবিন্দ জিউ মন্দির ও রাম মন্দির থেকে দুটি আলাদা আলাদা রথ বের হয়ে শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews