শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
রোগী-স্বজনদের নিরাপত্তায় মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার মোতায়েন রাণীশংকৈলে ‘মেসার্স এম এম ট্রেডার্স’-এর শুভ উদ্বোধন, উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ তানোর থানা পুলিশের অভিযানে ০১ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার। এসো আলোর সন্ধানে যুব সংগঠনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। কক্সবাজার সদরে পিকআপের বাম্পারে লুকানো ৮ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১ সাতক্ষীরায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পানিবন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী, হ্নীলার দুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ কক্স বিজনেস কোম্পানি লিমিটেড (সিবিসি)-এর পক্ষ থেকে নতুন শেয়ারহোল্ডারদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৩৩ বস্তা সার ও ২টি নৌকা জব্দ সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য কোস্ট গার্ডের নিকট আত্মসমর্পণ, অস্ত্র গোলাবারুদ জিম্মি উদ্ধার

পানিবন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী, হ্নীলার দুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ

  • প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

নজরুল ইসলাম খোকন,টেকনাফ, কক্সবাজার :

 

 

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং এলাকার পানিবন্দি পরিবারের খোঁজখবর নিতে সরাসরি দুর্গত এলাকা পরিদর্শন করেছেন সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন, তাদের দুর্ভোগের কথা শোনেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

এ সময় তিনি হ্নীলা ইউনিয়ন পরিষদে বন্যাকবলিত ও পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। স্থানীয় প্রশাসন ও বিএনপির নেতৃবৃন্দের উপস্থিতিতে এ কার্যক্রম পরিচালিত হয়।

পরিদর্শন ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. অনীক চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন, হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হাবিবুর রহমান, উত্তর বিএনপির আহ্বায়ক শাকের আহম্মদ, সদস্য সচিব ডা. নুরুল আমিন সোহেলসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা।

এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা দ্রুত ত্রাণ ও সহযোগিতা পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews