বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
দুর্যোগে ঘরবন্দি অসহায় মানুষের দুয়ারে দুয়ারে নেজাম উদ্দিন কোম্পানি, খাদ্য সহায়তায় স্বস্তি শতাধিক পরিবারের পাহাড়ধসে বিধ্বস্ত দুই পরিবারের পাশে সমাজসেবক মোঃ আব্দুল হামিদ, আর্থিক সহায়তায় ফিরল আশার আলো শ্যামনগরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার ভুক্তভোগী পরিবারের সঠিক বিচারের প্রত্যাশা ইউএনও মোহাম্মদ ইসমাইল হোসেন, পিআইও জসীম উদ্দীন ও চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গফুরের উপস্থিতি কালিয়াকৈর পৌরসভার নিয়মিত ড্রেন পরিষ্কার না করায় সামান্য ভারী বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি কালিগঞ্জের নলতায় গাঁজা বিক্রিকালে আটক ২ আশাশুনির খাজরা-আমাদী সড়কে জনদুর্ভোগ চরমে।।কাদায় ধান রোপণ করে অভিনব প্রতিবাদ শ্যামনগর সরকারি মহসীন কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শ্যামনগরে গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুরে প্রদর্শনী চাষীদের মাঝে উপকরণ বিতরণ ভোমরা গাজি পাড়া বল ফিল্ডে খেলা দেখতে গিয়ে ১ জন মৃত্যু ৩জন গুরুতর আহত 

আশাশুনি থানার নতুন পরিদর্শক (তদন্ত) হিসেবে সঞ্জয় কুমার দাসের কার্যভার গ্রহণ মাদক, জুয়া ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি:

 

সাতক্ষীরার আশাশুনি থানার নতুন পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সঞ্জয় কুমার দাস। দায়িত্ব নেওয়ার পর পরই তিনি থানা এলাকাকে অপরাধমুক্ত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কঠোর হুশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অপরাধ ও অপরাধীদের সাথে কোনো ধরনের আপস করা হবে না।
​থানায় যোগদানের পর সাংবাদিকদের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় নবাগত পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার দাস বলেন, “আশাশুনি থানাকে একটি সম্পূর্ণ জনবান্ধব ও সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। থানা হবে সাধারণ মানুষের আস্থা, নিরাপত্তা ও আইনি সেবার মূল কেন্দ্র। সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানি ছাড়া দোরগোড়ায় দ্রুত আইনি সেবা পায়, তা নিশ্চিত করা হবে।”
​বিশেষ করে মাদক, জুয়া ও সন্ত্রাসের বিরুদ্ধে নিজের কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন:
​”এসব সামাজিক ব্যাধির বিরুদ্ধে আমাদের অবস্থান হবে ‘জিরো টলারেন্স’। অপরাধী যে-ই হোক না কেন, তাকে কোনো ছাড় দেওয়া হবে না। আশাশুনিকে অপরাধমুক্ত করতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করবে।”
​নবাগত এই কর্মকর্তা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং একটি শান্তিময় পরিবেশ বজায় রাখতে স্থানীয় গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, পুলিশ ও সাংবাদিকদের যৌথ সদিচ্ছা ও তথ্যের আদান-প্রদান এলাকার অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews