মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে আল আমিন সরদারকে গ্রেপ্তারের দাবি হাড়দ্দহায় ৫৪২ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার অস্ট্রেলীয় নারী পর্যটককে ধর্ষণচেষ্টার মামলায় তিনজনের ১০ বছর করে কারাদণ্ড মেঘ জমলেই বিচ্ছিন্ন লামা: বিদ্যুৎহীনতা আর নেটওয়ার্ক বিপর্যয়ে জনদুর্ভোগ চরমে বিশ্বনাথে অলংকারী ইউনিয়ন জামায়াতের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত দেবহাটায় আইনশৃঙ্খলার চরম অবনতি! চুরি-ডাকাতি ও মাদক কারবারে অতিষ্ঠ জনজীবন, পারুলিয়ার মৎস্যঘেরে ডাকাতি ঠেকাতে গিয়ে মালিককে কুপিয়ে জখম মণিরামপুরে রাজগঞ্জ বাজারে মাংসের দোকানে কুকুরের রাজত্ব, হুমকিতে জনস্বাস্থ্য। নিষিদ্ধ মৌসুমে সুন্দরবনের অভয়ারণ্যে চলছে হরিলুট কুড়িগ্রামে উন্নত জাতের হাঁস পালনে সচেতনতামূলক কার্যক্রম, বাড়ছে খামারিদের আগ্রহ টেকনাফে ২৪ ঘণ্টায় ১৭০ মিমি বৃষ্টি, সারাদেশে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড

হাড়দ্দহায় ৫৪২ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা সদর উপজেলার হাড়দ্দহা এলাকায় অভিযান চালিয়ে ৫৪২ বোতল নিষিদ্ধ ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সোমবার (৬ জুলাই) সকালে র‍্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকস দল এই বিশেষ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতরা হলেন—সাতক্ষীরা সদরের ভোমরা ইউনিয়নের হাড়দ্দহা গ্রামের মাজেদ মোড়লের ছেলে আসাদুল মোড়ল (৪৫) এবং একই গ্রামের ইয়ার আলী মোল্লার ছেলে রুহুল আমিন মোল্লা (৩৯)।

 

র‍্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে হাড়দ্দহা এলাকায় একটি বিশেষ মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের হেফাজত থেকে মোট ৫৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মধ্যে ৪৫৪ বোতল ‘উইনকেরিক্স’ (Wincerex) এবং ৮৮ বোতল ‘এস্কাফ’ (Escuf) সিরাপ রয়েছে, যা বাংলাদেশে ফেনসিডিল হিসেবেই পরিচিত ও নিষিদ্ধ।

 

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। মাদক চোরাচালান রোধে র‍্যাবের এই ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews