মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হাড়দ্দহায় ৫৪২ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার অস্ট্রেলীয় নারী পর্যটককে ধর্ষণচেষ্টার মামলায় তিনজনের ১০ বছর করে কারাদণ্ড মেঘ জমলেই বিচ্ছিন্ন লামা: বিদ্যুৎহীনতা আর নেটওয়ার্ক বিপর্যয়ে জনদুর্ভোগ চরমে বিশ্বনাথে অলংকারী ইউনিয়ন জামায়াতের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত দেবহাটায় আইনশৃঙ্খলার চরম অবনতি! চুরি-ডাকাতি ও মাদক কারবারে অতিষ্ঠ জনজীবন, পারুলিয়ার মৎস্যঘেরে ডাকাতি ঠেকাতে গিয়ে মালিককে কুপিয়ে জখম মণিরামপুরে রাজগঞ্জ বাজারে মাংসের দোকানে কুকুরের রাজত্ব, হুমকিতে জনস্বাস্থ্য। নিষিদ্ধ মৌসুমে সুন্দরবনের অভয়ারণ্যে চলছে হরিলুট কুড়িগ্রামে উন্নত জাতের হাঁস পালনে সচেতনতামূলক কার্যক্রম, বাড়ছে খামারিদের আগ্রহ টেকনাফে ২৪ ঘণ্টায় ১৭০ মিমি বৃষ্টি, সারাদেশে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড তালায় তিনটি রাস্তা উদ্বোধন করলেন অধ্যক্ষ ইজ্জত উল্লাহ

দেবহাটায় আইনশৃঙ্খলার চরম অবনতি! চুরি-ডাকাতি ও মাদক কারবারে অতিষ্ঠ জনজীবন, পারুলিয়ার মৎস্যঘেরে ডাকাতি ঠেকাতে গিয়ে মালিককে কুপিয়ে জখম

  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় দিন দিন চুরি, ডাকাতি ও মাদক কারবারের দৌরাত্ম্য বেড়েই চলেছে। রাত নামলেই সংঘবদ্ধ অপরাধচক্রের তৎপরতায় আতঙ্কে থাকছেন সাধারণ মানুষ ও মৎস্যচাষীরা। বিশেষ করে পারুলিয়া ইউনিয়নসহ বেশ কিছু এলাকায় বিভিন্ন মৎস্যঘের এখন ডাকাতদের নিরাপদ টার্গেটে পরিণত হয়েছে। সর্বশেষ ঘুরনচন্ডি এলাকায় একটি মৎস্যঘেরে ডাকাতি প্রতিহত করতে গিয়ে ঘের মালিক ইয়াদিন আলী মোল্যা (৫৫) ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছেন।

রবিবার দিবাগত ভোররাত প্রায় ৪টার দিকে এ নৃশংস ঘটনা ঘটে। আহত ইয়াদিন আলী মোল্যা দক্ষিণ পারুলিয়া গ্রামের মৃত সামসুদ্দিন মোল্যার ছেলে। ঘটনার পর তার পরিবারের পক্ষ থেকে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

আহত ইয়াদিন আলী মোল্যা জানান, প্রতিদিনের মতো তিনি নিজের মৎস্যঘেরে পাহারায় ছিলেন। হঠাৎ সংঘবদ্ধ একদল ডাকাত ঘেরে নেমে আটল থেকে মাছ লুট করতে শুরু করে। তিনি বাধা দিতে গেলে ডাকাতরা তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তিনি পারুলিয়া

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews