মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
হাড়দ্দহায় ৫৪২ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার অস্ট্রেলীয় নারী পর্যটককে ধর্ষণচেষ্টার মামলায় তিনজনের ১০ বছর করে কারাদণ্ড মেঘ জমলেই বিচ্ছিন্ন লামা: বিদ্যুৎহীনতা আর নেটওয়ার্ক বিপর্যয়ে জনদুর্ভোগ চরমে বিশ্বনাথে অলংকারী ইউনিয়ন জামায়াতের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত দেবহাটায় আইনশৃঙ্খলার চরম অবনতি! চুরি-ডাকাতি ও মাদক কারবারে অতিষ্ঠ জনজীবন, পারুলিয়ার মৎস্যঘেরে ডাকাতি ঠেকাতে গিয়ে মালিককে কুপিয়ে জখম মণিরামপুরে রাজগঞ্জ বাজারে মাংসের দোকানে কুকুরের রাজত্ব, হুমকিতে জনস্বাস্থ্য। নিষিদ্ধ মৌসুমে সুন্দরবনের অভয়ারণ্যে চলছে হরিলুট কুড়িগ্রামে উন্নত জাতের হাঁস পালনে সচেতনতামূলক কার্যক্রম, বাড়ছে খামারিদের আগ্রহ টেকনাফে ২৪ ঘণ্টায় ১৭০ মিমি বৃষ্টি, সারাদেশে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড তালায় তিনটি রাস্তা উদ্বোধন করলেন অধ্যক্ষ ইজ্জত উল্লাহ

শ্যামনগরে জুয়েলারি ব্যবসায়ী চাঁদা দিতে অস্বীকার করায় হামলার শিকার 

  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

 

সাতক্ষীরার শ্যামনগরে জুয়েলারি ব্যবসায়ী বিকাশ ঘোষ (৪৬) চাঁদা দিতে অস্বীকার করায় হামলার শিকারের অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, বিকাশ ঘোষ (৪৬), পিতা-গোবিন্দ লাল ঘোষ, মাতা-পুষ্প রানী ঘোষ, সাং-বংশীপুর, পোঃ ঈশ্বরীপুর, থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা ০৬ জুন থানায় হাজির হইয়া লিখিত অভিযোগ দায়ের করেছে যে, বিবাদী-মোঃ আরজু গাজী (৩০), পিতা-মোঃ আতিয়ার রহমান (আদু), সাং ও পোঃ নকিপুর, থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা’ একজন চাঁদাবাজ, মাদকাসক্ত, আইন-শৃংখলা ভংগকারী, সংখ্যালঘু নির্যাতনকারী, হুমকী প্রদর্শনকারী ও অতীব দুর্দান্ত প্রকৃতির ব্যক্তি হইতেছে। অপর দিকে আমি বাদী একজন নিরীহ, শান্তিপ্রিয়, আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তি হইতেছি। আমি দীর্ঘদিন যাবৎ নকিপুর (শ্যামনগর) হাট/বাজারে জুয়েলারী ব্যবসা পরিচালনা করিয়া আসিতে থাকাবস্থায় সম্প্রতি সময়ে উপরোক্ত বিবাদী আমার নিকট চাঁদার দাবী করিয়া আসিতেছে। গত ইং-২৫/০৬/২০২৬ তারিখ, রাত্র আনুঃ ৮.৪৫ ঘটিকার সময় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে পায়ে হেঁটে “বাপ্পী গ্যারেজ” থেকে নিজ ব্যবহৃত মটর সাইকেল মেরামত করিয়া ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার প্রাক্কালে জে,পি কমপ্লেক্স মেইন রাস্তার বিপরীত পার্শ্বে পৌছাইলে পূর্ব থেকে ওঁৎপেতে থাকা বিবাদী আমার মটর সাইকেলের পথ পতিরোধ করিয়া পূর্বের চাহিত চাঁদার টাকা দাবীতে কথা কাটাকাটির একপর্যায়ে দিতে অস্বীকার করিলে অতর্কিত ভাবে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ী চড়, কিল, ঘুষি ও লাথি মারিয়া ফুলাজখম করে এবং হুমকী দিয়া বলে যে, শ্যামনগর ব্যবসা করিতে হইলে তাহাকে চাঁদা দিয়া ব্যবসা করিতে হইবে এবং উক্ত মারপিটের ঘটনা কাউকে জানাইলে কিংবা থানায় অভিযোগ করিলে পরবর্তিতে আমাকে সুযোগে পাইলে খুনজখম করিবে, ব্যবসা প্রতিষ্ঠান লুটতরাজ করিবে, ব্যবসা বন্ধ করিয়া দিবে, শ্যামনগর বাজারে উঠিতে দিবে না মর্মে নানাবিধ হুমকী প্রদর্শন করে। যে কারণে আমি মাদকাসক্ত বিবাদীর ঐরুপ হুমকীর কারণে চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিনাতিপাত করিতেছি।

বিকাশ ঘোষ আরো বলেন, সংখ্যালঘু নির্যাতনকারী বিবাদীর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক জান ও মালামালের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার নিমিত্ত্বে প্রশাসনের উদ্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছে।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews