রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মাসোয়ারার বিনিময়ে সুন্দরবনে অবাধ প্রবেশের অভিযোগ, নিষেধাজ্ঞা কি শুধু গরিবের জন্য? কালিগঞ্জে সেনাসদস্যের বাড়িতে দুর্ধর্ষ চুরি, আড়াই লাখ টাকার মালামাল লুট জনকল্যাণে রাজনীতি হতে হবে সেবা ও আদর্শের” — এমপি ইজ্জত উল্লাহ কাশিমাড়ী ইয়ুথ সোসাইটির ৭ দিনব্যাপী মানবিক কার্যক্রমের দ্বিতীয় দিন: অসহায় পরিবারের পাশে সংগঠন টেকনাফে অপহরণের চেষ্টা ব্যর্থ, তিনজনকে কুপিয়ে গুরুতর আহতের অভিযোগ সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ: নিরাপত্তা চেয়ে জিডি, অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি শ্যামনগরে নদীর চর দখল করে মৎস্য ঘের তৈরির হিড়িক, ধ্বংস হচ্ছে বনায়ন সাতক্ষীরায় জেলা পুলিশের মাস্টার প্যারেড পরিদর্শন করলেন মো. আমিনুর রহমান রাজারহাট ইউনিয়ন পরিষদ নির্বাচন: সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় তরুণ নেতা শাহাদত হোসেন (লাল) ১৯৭৮ থেকে বর্তমান: রোহিঙ্গা সংকটের দীর্ঘ পথচলা

কাশিমাড়ী ইয়ুথ সোসাইটির ৭ দিনব্যাপী মানবিক কার্যক্রমের দ্বিতীয় দিন: অসহায় পরিবারের পাশে সংগঠন

  • প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

শ্যামনগর প্রতিনিধি: জি এম ইমরান হোসেন।

 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নে স্বেচ্ছাসেবী সংগঠন কাশিমাড়ী ইয়ুথ সোসাইটি-এর উদ্যোগে চলমান ৭ দিনব্যাপী মানবিক কার্যক্রমের দ্বিতীয় দিনে এক অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি।

রবিবার (৫ জুলাই) সকালে কাশিমাড়ী ইউনিয়নের জয়নগর এলাকায় গিয়ে সংগঠনের সদস্যরা অসহায় পরিবারের খোঁজখবর নেন। পরিবারের সদস্য বেবি নাজমিন (২৭) দীর্ঘ ৬ বছর ধরে গুরুতর অসুস্থ। তিনি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারেন না। পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত নাজুক এবং তাদের নিজস্ব বসতঘরও নেই।

বিষয়টি কাশিমাড়ী ইয়ুথ সোসাইটির নজরে এলে সংগঠনের সভাপতি মোজাহিদুল আহসান (বান্না)-এর নেতৃত্বে বেবি নাজমিনের পরিবারের হাতে এক মাসের বাজারসামগ্রী ও চিকিৎসা ব্যয়ের জন্য আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন কাশিমাড়ী ইয়ুথ সোসাইটির সভাপতি মোজাহিদুল আহসান (বান্না), পরিচালনা প্যানেলের সদস্য মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক জি. এম. ইমরান হোসেন, সমন্বয় প্যানেলের সদস্য আল আমিন হোসেন, উমায়ের, সদস্য আকরাম হোসেন, আরাফাত রহমান তুহিনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

কাশিমাড়ী ইয়ুথ সোসাইটির পক্ষ থেকে জানানো হয়, সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই তাদের এই ৭ দিনব্যাপী মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংগঠনের নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews