রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিরামপুরে ১৫০ পিস ইয়াবা’সহ দুই মাদক ব্যবসায়ী আটক প্রশিক্ষণ শেষে সারাদেশের সংবাদকর্মীদের হাতে সনদপত্র প্রদান সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার খুলনা বিভাগীয় ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যুক্ত হলো সাতক্ষীরা জেলা কমিটি; মাসুদ রানা মনা সভাপতি, আবিদ হোসেন সম্পাদক অবশেষে মাদারীপুরে ৬২ কোটি টাকায় নির্মিত হতে যাচ্ছে আধুনিক ডাম্পিং স্টেশন কালিয়াকৈরে রুমাইসা জেনারেল হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় গণভোট বাস্তবায়নের দাবিতে অভয়নগরে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সাতক্ষীরায় রোটার‍্যাক্ট ক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি কেডি, সাধারণ সম্পাদক মেহেদী বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় ওষুধসহ শ্যামনগরে গ্রেপ্তার ১ যশোরে সাড়ে ১১ কিলোমিটার সড়ক উদ্বোধন করলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অমিত 

টেকনাফ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ পরিদর্শনে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক

  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

নজরুল ইসলাম খোকন টেকনাফ, কক্সবাজার

 

কারিগরি শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণে টেকনাফ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ পরিদর্শন করেছেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আবুল খায়ের মো. আক্কাস আলী।

 

শুক্রবার সরকারি সফরের অংশ হিসেবে তিনি কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রাকিবুল হাসানকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন। এ সময় তিনি শ্রেণিকক্ষ, বিভিন্ন ল্যাব, শিক্ষা কার্যক্রম এবং প্রতিষ্ঠানের অবকাঠামো ঘুরে দেখেন।

 

পরিদর্শন শেষে কলেজের কনফারেন্স রুমে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন মহাপরিচালক। সভায় তিনি প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ, শিক্ষা কার্যক্রম এবং প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

 

তিনি বলেন, কারিগরি শিক্ষার গুণগত মান আরও উন্নত করতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিকতা, দায়িত্ববোধ এবং নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে হবে। অর্জিত সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

 

পরিদর্শন শেষে কলেজ কর্তৃপক্ষ মহাপরিচালক আবুল খায়ের মো. আক্কাস আলী এবং সহকারী পরিচালক মো. রাকিবুল হাসানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের সার্বিক সফলতা কামনা করেন।

 

উল্লেখ্য, সরকারি সফরের অংশ হিসেবে মহাপরিচালক টেকনাফের কয়েকটি গুরুত্বপূর্ণ ও দর্শনীয় স্থানও পরিদর্শন করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews