শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মিয়ানমারে চলমান সংঘাতের প্রেক্ষাপটে সীমান্তবাসীকে সতর্ক থাকার আহ্বান হ্নীলা ইউনিয়ন পরিষদের জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা ব্যর্থ, উখিয়া সীমান্তে বিজিবির অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার মজিদা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আবেদ আলীর ৫৮তম জন্মবার্ষিকী উদযাপন    বৈদ্যুতিক দুর্ঘটনায় নিহত শ্রমিক সাকিব আহমেদ শান্তর স্মরণে দোয়া মাহফিল; পরিবারের হাতে ৬৪ হাজার ২৮০ টাকা আর্থিক সহায়তা বেনাপোল বন্দরে ওজনস্কেলে কারসাজির অভিযোগ! অনিয়মে  হাজার হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতির আশঙ্কা প্রবাসে বসে ভুয়া ফেসবুক পেজে চাঁদাবাজি, নেপথ্যে সাতক্ষীরা ও নড়াইলের সিন্ডিকেট ঝিনাইদহ ইকোপার্কে মাদক ও অসামাজিক  কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চৌগাছা সরকারি হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত ডাসারে কৃষি প্রনোদনা কর্মসূচির উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার কালিয়াৈকর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও জনবলের সংকট সাধারণ রোগীদের চরম ভোগান্তি 

উখিয়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন, ৩ হাজারের বেশি কৃষক পাচ্ছেন বিনামূল্যে সার, বীজ ও ফলজ চারা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

নজরুল ইসলাম খোকন,টেকনাফ, কক্সবাজার

 

কক্সবাজারের উখিয়ায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও বিভিন্ন ফলজ চারাসহ কৃষি উপকরণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১১টায় উখিয়া উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী। এছাড়া বক্তব্য দেন উখিয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক মনির আহাম্মদ চৌধুরী, উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, আবু তাহের এবং সাংবাদিক সিরাজুল কবির বুলবুল।

 

উখিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কামানাশিস সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জানানো হয়, চলতি অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ২ হাজার কৃষককে উফশী আমন ধানের বীজ ও রাসায়নিক সার, ৫০ জন কৃষককে মরিচের বীজ এবং ৫৫০ জন কৃষককে গ্রীষ্মকালীন সবজি চাষের জন্য বীজ, সার ও বালাইনাশক প্রদান করা হবে।

 

এছাড়াও ৯৪০ জন কৃষকের মাঝে নারিকেল, আম, লিচু, কাঁঠাল, বাতাবি লেবু, আতা, মাল্টা, জলপাই, কদবেল ও আমলকীসহ বিভিন্ন ফলদ গাছের চারা বিতরণ করা হবে। প্রতিটি উপকারভোগীকে পাঁচটি করে বাঁশের খুঁটি এবং গোবর সারও দেওয়া হবে।

 

সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা কামানাশিস সরকার বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির লক্ষ্য হলো কৃষি উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিকভাবে সহায়তা প্রদান। তিনি জানান, তালিকাভুক্ত কৃষকরাই এ কর্মসূচির আওতায় বিনামূল্যে কৃষি উপকরণ গ্রহণ করতে পারবেন।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বেনজির ইকবাল। অনুষ্ঠানের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, উখিয়া উপজেলা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews