শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা বারী আটক সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ  কলারোয়ায় কিডনি রোগে আক্রান্ত তাঁতিদল নেতার ভাতিজার সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া প্রার্থনা খুলনায় ডেঙ্গু প্রতিরোধে ক্রাশ প্রোগ্রাম শুরু, জেনারেল হাসপাতালে এসটিএস উদ্বোধন তালায় মাদ্রাসাছাত্র হোসাইন আহম্মেদ নিখোঁজ মায়ের শেষ বিদায়ে ৪ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক এমপি পুত্র  ডুমুরিয়া সরকারি টেকনিক্যাল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা তালায় বাল্যবিবাহের উপর নিষেধজ্ঞা আরোপ  ডোপ টেস্টের যুগান্তকারী নির্দেশ দিয়ে দেশজুড়ে প্রশংসায় ভাসছেন সাতক্ষীরার এসপি আবু সালেহ মো. আশরাফুল আলম দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষের শ্রেষ্ঠ সংগঠক ও শ্রেষ্ঠ প্রতিবেদক আশরাফুল আহমদ

জলবায়ু সচেতনতায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে র‍্যালি ও সেমিনার

  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনের সচেতনতা বৃদ্ধি ও দুর্যোগঝুঁকি মোকাবেলায় প্রস্তুতি বিষয়ক র‍্যালি ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ জুন) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিদ্যালয়ে এসে শেষ হয়। পরে বিদ্যালয়ের মিলনায়তনে জলবায়ু পরিবর্তন, পরিবেশ সংরক্ষণ এবং বৃক্ষরোপণের গুরুত্ব নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন সভাপতিত্ব উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক ওয়াহিদা সুলতানা, শফিউল ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক মোস্তফা মনিরুজ্জামান, খোরশেদ আলম, হাবিবুল্লাহ, দীপা সিন্ধু তরফদার, আসাদুল ইসলামসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী।

সেমিনারে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন প্রকট হচ্ছে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই। শুধু গাছ রোপণ করলেই হবে না, প্রতিটি গাছের যথাযথ পরিচর্যার প্রতিও সমান গুরুত্ব দিতে হবে।

বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে বিদ্যালয়ভিত্তিক এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সবাই নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ রোপণ ও সংরক্ষণের মাধ্যমে সবুজ বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখতে পারেন।

অনুষ্ঠান শেষে পরিবেশ রক্ষার শপথ গ্রহণের মধ্য দিয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির তাৎপর্য তুলে ধরা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews