বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

অসহায় মানুষের পাশে কাশিমাড়ী ইয়ুথ সোসাইটি

  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

শ্যামনগর প্রতিনিধি : জি এম ইমরান হোসেন।

 

সামাজিক ও মানবিক কার্যক্রমের ধারাবাহিকতায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের গাংআটি এলাকার এক অসহায় ও দীর্ঘদিনের অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়িয়েছে কাশিমাড়ী ইয়ুথ সোসাইটি।

জানা যায়, ওই ব্যক্তি প্রায় তিন বছর ধরে অসুস্থতায় ভুগছেন। বিষয়টি কাশিমাড়ী ইয়ুথ সোসাইটির নজরে আসার পর সংগঠনের সভাপতি মোজাহিদুল আহসান বান্না-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল তার বাড়িতে গিয়ে খোঁজখবর নেয়। এ সময় তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং প্রয়োজনীয় বাজারসামগ্রী প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সাদ্দাম, সাধারণ সম্পাদক ইমরান, সমন্বয় প্যানেলের সদস্য আল আমিন, ইয়াছিন আরাফাত, আরিফুল ইসলাম, মাহফুজ আলম, আরাফাত রহমান তুহিন, আসাদুলসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

কাশিমাড়ী ইয়ুথ সোসাইটির পক্ষ থেকে জানানো হয়, মানবতার সেবায় সংগঠনটি সবসময় কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও ওই অসহায় ব্যক্তির চিকিৎসা ও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করা হবে।

সংগঠনের নেতৃবৃন্দ সমাজের বিত্তবান ও মানবিক মানুষদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তারা বলেন, “মানুষ মানুষের জন্য। সমাজের সবাই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews