বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

মাদারীপুর হতে,নাসির উদ্দিন লিটন

 

মাদারীপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবির) চৌকস পুলিশের পৃথক অভিযানে ১০০ বোতল ফেনসিডিল, ৯০ পিস ইয়াবা ও ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ সময় চারজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

 

বৃহস্পতিবার (২৫ জুন) জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় জেলা পুলিশের চৌকস গোয়েন্দা শাখার সদস্যরা মাদকের বিরুদ্ধে চলমান সাঁড়াশি অভিযান পরিচালনা করেন।

অভিযানের প্রথম ঘটনায় বিকেল ৫ টার দিকে মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কলাবাড়ী এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের পূর্ব পাশে হান্নান মাতুব্বরের বাড়ি যাওয়ার রাস্তার মাথা থেকে মো. আনিসুর রহমান (৪৩) নামে এক ব্যক্তিকে প্রথমে গ্রেফতার করা হয়। তিনি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া এলাকার আহাদ আলী গাজীর ছেলে। এ সময় তার কাছ থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় তিন লাখ টাকা।

 

অপরদিকে একই দিন দুপুর ১টা ৫০ মিনিটে মাদারীপুর পৌরসভাধীন গোলাম মওলা সড়কের ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গেট সংলগ্ন এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন মাদারীপুর সদর উপজেলাধীন রাস্তি ইউনিয়নের পশ্চিম রাস্তি এলাকার হুমায়ুন সরদার ওরফে সাধু (৪১), সঞ্জয় দাস (৩২) এবং শাহীন খান (৩০)। তাদের কাছ থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২৭ হাজার টাকা এবং হেরোইনের মূল্য প্রায় ৫ হাজার টাকা।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পুলিশ আরও জানায়, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে জেলা পুলিশের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পুলিশ আরও বলেন মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী এবং চাঁদাবাজের বিরুদ্ধে আমাদের কোন আপোষ নেই।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews