বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

বান্দরবানে র‍্যাব-১৫ এর অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি গ্রেফতার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

নজরুল ইসলাম খোকন,টেকনাফ, কক্সবাজার

 

মাদক, সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এরই ধারাবাহিকতায় বান্দরবানে বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলার সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫।

 

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫ এর সিপিসি-৩, বান্দরবান ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গত ২৪ জুন ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের গুংগুরু বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে চট্টগ্রামের চন্দনাইশ থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা ওয়ারেন্টভুক্ত আসামি চাই থুই প্রু (৩৪)-কে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত চাই থুই প্রু বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ঘুংগুরু মুখপাড়া এলাকার বাসিন্দা এবং চাই পো খিয়াংয়ের ছেলে।

 

র‍্যাব জানায়, ২০১৮ সালে চট্টগ্রামের চন্দনাইশ থানায় দায়ের করা একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালত তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরবর্তীতে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

 

সাজা ঘোষণার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে দেশের বিভিন্ন দুর্গম ও পার্বত্য এলাকায় ছদ্মবেশে আত্মগোপন করে আসছিলেন তিনি। দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে পলাতক থাকার পর অবশেষে র‍্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযানের মাধ্যমে তাকে গ্রেফতার করা সম্ভব হয়।

 

র‍্যাব-১৫ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে তাকে বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, দেশের আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল এবং আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতারে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews