বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

তালায় সিএসএস এর পক্ষ থেকে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

শাহিনুর ইসলামঃ তালা উপজেলা প্রতিনিধি

 

 

খ্রীস্টিয়ান সার্ভিস সোসাইটি (সিএসএস) একটি জনকল্যাণব্রতী মানবিক উন্নয়ন প্রতিষ্ঠান। ১৯৭২ সাল থেকে বাংলাদেশের ভাগ্যহত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মৌলিক মানবিক চাহিদা পূরণে র প্রয়াসে কাজ করে চলেছে। সিএসএস বাংলাদেশের ৪ টি বিভাগের ২৭ টি জেলার ২১০ টি থানা/উপজেলাতে ঋণ কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন উপজেলাতে স্বাস্থ্য ও শিক্ষা সেক্টরের কর্মকাণ্ড বিস্তৃত রয়েছে। সিএসএস এর মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের আওতায় পরিচালিত বর্তমান ৪৭ টি হোপ নন ফরমাল প্রাইমারি স্কুলের মাধ্যমে প্রতি বছর প্রায় ১৪০০ জন সুবিধা বঞ্চিত শিশুদের স্কুলগামী করে শিক্ষার সুযোগ করতে কাজ করে চলেছে যার কার্যক্রম শুরু হয়েছিল ২০০৬ সাল থেকে। প্রতিষ্ঠানটি বিগত এক যুগেরও বেশি সময় ধরে সংস্থার উপকারভোগী সদস্যর সন্তানদের মধ্যে দুই সহস্রাধিক এসএসসি ও এইচএসসি পরীক্ষাতে বৃত্তি/ এ প্লাস পেয়ে উর্ত্তীণদের বিশেষভাবে সংবর্ধনা ও আর্থিক সুবিধা প্রদান করা হয়েছে। চলতি বছরও তারই ধারাবাহিকতায় ১২৩ জন কৃতি শিক্ষার্থীদের বিভিন্ন জেলা/উপজেলাতে শিক্ষাবৃত্তি প্রদানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করাসহ আর্থিক সুবিধা প্রদান হবে যার অংশ হিসেবে বুধবার (২৪ জুন) সকালে তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন

সিএসএস এর খুলনা অঞ্চলের প্রোগ্রাম অফিসার মোঃ কামরুজ্জামান।

সিএসএস এর তালা অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মোঃ আমিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জোনের জোনাল ম্যানেজার মোঃ শফিকুল ইসলাম ও তালা শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান। সিএসএস তালা শাখার

ব্রাঞ্চ ম্যানেজার পরিমল বিশ্বাস, কপিলমুনি ব্রাঞ্চের মসিউল ইসলাম ও পাইকগাছা ব্রাঞ্চের ম্যানেজার বিপ্রজীত সরকারসহ সংবর্ধিত শিক্ষার্থী ও অভিভাবকরা এসময়

উপস্থিত ছিলেন। এ সময় এমআরএ কর্তৃক প্রদত্ত নির্দেশনা মোতাবেক ৬ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা, উপবৃত্তি ও সনদপত্র প্রদান করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews