বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

রাণীশংকৈলে সহকারী শিক্ষক মোঃ আজিজার রহমানের আকস্মিক মৃত্যু

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

মোঃ খায়রুল ইসলাম,রংপুর বিভাগীয় প্রধান

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা উপজেলার বলিদ্বারা পূর্ব বলদানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি রাণীশংকৈল শাখার সাধারণ সম্পাদক মোঃ আজিজার রহমান আকস্মিক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন।

জানা গেছে, আজ সন্ধ্যা আনুমানিক ৬টা ৪৫ মিনিটে নিজ বাসভবনে একটি দুর্ঘটনার শিকার হন তিনি। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে খড়ের পালার ওপর থেকে নিচে পড়ে যাওয়ার সময় সীমানা প্রাচীরের বাইরে বের হয়ে থাকা রডের সঙ্গে গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হন। ঘটনাস্থলে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন।

মোঃ আজিজার রহমান দীর্ঘদিন ধরে শিক্ষকতা পেশার পাশাপাশি শিক্ষক সংগঠনের দায়িত্ব পালন করে এলাকায় একজন সৎ, দায়িত্বশীল ও শিক্ষানুরাগী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে শিক্ষক সমাজ, সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুমের নামাজে জানাজা আগামীকাল ২৪ জুন ২০২৬, বুধবার, বেলা ২টা ৩০ মিনিটে শিবদিঘী হ্যালিপ্যাড মাঠ (মিনি স্টেডিয়াম)-এ অনুষ্ঠিত হবে। পরিবার ও আয়োজকদের পক্ষ থেকে আত্মীয়-স্বজন, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের জনগণকে জানাজায় অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।

মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews