বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

সমালোচনা বনাম বাস্তবতার রূপরেখা পুলিশ যদি ‘খারাপ’ তবে চাকরির লাইনে কেন হাজারো তরুণ?

  • প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

মোঃ মেহেদী হাসান, সম্পাদক ও প্রকাশক

কথায় বলে, ‘মুখে বলা সহজ, কিন্তু বাস্তবতার আঙিনা সম্পূর্ণ ভিন্ন।’ সাম্প্রতিক সময়ে সমাজ বা সামাজিক যোগাযোগমাধ্যমের একটা বড় অংশজুড়ে পুলিশ বাহিনীকে নিয়ে নানা নেতিবাচক মন্তব্য বা ঢালাও সমালোচনা করার একটা প্রবণতা তৈরি হয়েছে। কিন্তু আজ ২১ জুন, সাতক্ষীরা পুলিশ লাইন্স মাঠে যা ঘটল, তা সেই তথাকথিত সমালোচনাকারীদের মুখে এক চপেটাঘাত। বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদের নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আসা হাজার হাজার যোগ্য তরুণের জনস্রোত একটি অমোঘ সত্যকে সামনে এনেছে—পুলিশ যদি আসলেই ‘খারাপ’ হতো, তবে এই সুশৃঙ্খল বাহিনীর অংশ হতে কেন রোদ-গরম উপেক্ষা করে হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে থাকত?

 

বাস্তবতা হলো, যেকোনো বড় প্রতিষ্ঠানেই কিছু ভালো ও কিছু মন্দ মানুষ থাকে। পুলিশের বিশাল বাহিনীর দুই-একজন সদস্যের ব্যক্তিগত অপকর্মের দায় কখনো পুরো বাহিনীর ওপর বর্তায় না। মাঠের বাইরে অপেক্ষমাণ এক সচেতন অভিভাবক অত্যন্ত ক্ষোভের সাথে প্রশ্ন তোলেন, “একটা শ্রেণির কাজই হলো পুলিশের সমালোচনা করা। কিন্তু গভীর রাতে যখন কোনো বিপদে পড়ি, তখন এই পুলিশকেই আগে ডাকি। পুলিশ যদি খারাপই হতো, তবে দেশের শিক্ষিত ও মেধাবী তরুণরা কেন এই চাকরি করতে এত মরিয়া হবে?”

আসলে সাধারণ মানুষের মনে পুলিশের উর্দির (ইউনিফর্ম) প্রতি, দেশের সেবা করার প্রতি এক গভীর সম্মান ও টান রয়েছে। সেই টানের কারণেই আজ সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক ও নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার জনাব আবু সালেহ মোঃ আশরাফুল আলম মহোদয়ের নেতৃত্বে পরিচালিত এই নিয়োগ মাঠে চাকরিপ্রার্থীদের ঢল নেমেছিল।

 

নিয়োগ মাঠে উপস্থিত বিশ্লেষকদের মতে, মানুষ এখন বোঝে যে বাংলাদেশ পুলিশে নিয়োগ প্রক্রিয়া এখন সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে হচ্ছে। পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি বিশেষ পুলিশ সুপার (এসবি) জনাব মোঃ রেজাউল করিম এবং অতিরিক্ত পুলিশ সুপার জনাব সাখের হোসেন সিদ্দিকীসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের কঠোর নজরদারিতে প্রতিটি প্রার্থীকে যাচাই করা হচ্ছে। কোনো প্রকার তদবির বা অনৈতিক সুযোগ সুবিধা ছাড়া, কেবল নিজের যোগ্যতায় দেশের সেবা করার এই সুযোগটিই তরুণদের এত বড় লাইনে দাঁড়াতে উদ্বুদ্ধ করেছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোঃ আমিনুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ শাহীনুর চৌধুরীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুশৃঙ্খল ব্যবস্থাপনায় প্রথম দিনের এই যাচাইকরণ পরীক্ষা সম্পন্ন হয়।

 

সাতক্ষীরা পুলিশ লাইন্সের আজকের এই চিত্র প্রমাণ করে, নেতিবাচক প্রোপাগান্ডার চেয়ে দেশপ্রেম ও একটি মর্যাদাপূর্ণ ক্যারিয়ারের আকর্ষণ অনেক বেশি শক্তিশালী। তরুণদের এই উপচে পড়া ভিড় স্পষ্ট বার্তা দিচ্ছে—জনগণের হৃদয়ে পুলিশের প্রতি আস্থা ও ভরসা আগের মতোই অটুট আছে, এবং থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews