বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

শীলখালী চেকপোস্টে বিজিবির সফল অভিযান: ৬০ লিটার বাংলা মদসহ মাদক কারবারি আটক

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

নজরুল ইসলাম খোকন টেকনাফ, কক্সবাজার

 

কক্সবাজারের উখিয়া উপজেলার শীলখালী বিজিবি চেকপোস্টে বিশেষ তল্লাশি অভিযানে ৬০ লিটার বাংলা মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। উদ্ধারকৃত মদের বাজারমূল্য উল্লেখযোগ্য বলেি জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

আটককৃত ব্যক্তি টেকনাফ উপজেলার নতুন পল্লনপাড়া গ্রামের বাসিন্দা মোঃ তাহেরের ছেলে মোঃ ফয়সাল (১৯)।

 

বিজিবি সূত্রে জানা যায়, গত ১৮ জুন ২০২৬ বৃহস্পতিবার সকাল ১০টা ৪৫ মিনিটে কক্সবাজার থেকে টেকনাফগামী একটি সিএনজি অটোরিকশা উখিয়া ব্যাটালিয়নের শীলখালী চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত সদস্যরা সন্দেহভাজন হিসেবে যানটি থামিয়ে তল্লাশি চালান। এ সময় সিএনজির ভেতরে থাকা একটি প্লাস্টিকের বস্তা থেকে ৩০টি প্লাস্টিকের বোতলে ভরা ৬০ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়।

 

অভিযান চলাকালে সিএনজি চালক মোঃ ফয়সালকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, কক্সবাজার থেকে বাংলা মদ সংগ্রহ করে অধিক লাভে বিক্রির উদ্দেশ্যে টেকনাফে নিয়ে যাচ্ছিলেন। পরে সিএনজিটি আরও বিস্তারিতভাবে তল্লাশি করা হলেও অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।

 

এ বিষয়ে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক সরবরাহকারী চক্র এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

 

তিনি বলেন, “বিজিবি শুধু সীমান্ত রক্ষার দায়িত্বই পালন করছে না, বরং মাদক ও চোরাচালানবিরোধী অভিযানেও কঠোর অবস্থানে রয়েছে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

 

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন দায়িত্বপ্রাপ্ত উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক, অস্ত্র ও বিভিন্ন ধরনের চোরাচালান প্রতিরোধে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে। তাদের নিয়মিত অভিযান সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews