বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

অভয়নগরে স্কুলে অনুপস্থিত থেকেও বেতন উত্তোলন: টিও, এটিও, প্রধান শিক্ষিকা ও সহকারী শিক্ষিকাকে শোকজ ‎

  • প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

‎বিশেষ প্রতিনিধি

‎যশোরের অভয়নগর উপজেলার ইছামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কানিজ মুর্শিদার দীর্ঘদিন বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন-ভাতা উত্তোলনের অভিযোগে এবার প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ার পর সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা কর্মকর্তা (টিও) মো ওলিউজ্জামান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা (এটিও) এস এম ওয়াহিদুজ্জামান, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাবেয়া খাতুন  এবং অভিযুক্ত সহকারী শিক্ষিকা কানিজ মুর্শিদার বিরুদ্ধে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ জারি করেছেন যশোর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিও) জি এম আলমগীর কবির।

‎জানা গেছে, ডিপিও জি এম আলমগীর কবির স্বাক্ষরিত শোকজ নোটিশে সংশ্লিষ্ট চারজনকে তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশে দীর্ঘদিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকা সত্ত্বেও কীভাবে সহকারী শিক্ষিকা কানিজ মুর্শিদা নিয়মিত বেতন-ভাতা গ্রহণ করেছেন এবং এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করেননি  সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

‎এর আগে “নওয়াপাড়া প্রতিদিন” এ প্রকাশিত সংবাদে উঠে আসে, ২০২৩ সালের সেপ্টেম্বর মাস থেকে কানিজ মুর্শিদা নিয়মিত বিদ্যালয়ে অনুপস্থিত থাকলেও সরকারি বেতন ও অন্যান্য সুবিধা গ্রহণ করে আসছেন। এমনকি বিদ্যালয়ের শিক্ষার্থী ও সহকর্মীদের অনেকেই তাকে দীর্ঘদিন বিদ্যালয়ে দেখেননি বলে জানিয়েছেন। অভিযোগ রয়েছে, হাজিরা খাতায় একসঙ্গে অনেক দিনের স্বাক্ষর করা এবং বেতনের রিটার্ন শিটে রহস্যজনকভাবে স্বাক্ষর সম্পন্ন হওয়ার ঘটনাও ঘটেছে।

‎ঘটনার পর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যালয়টি পরিদর্শন করেন এবং তদন্ত কার্যক্রম শুরু করেন। তদন্তের অংশ হিসেবেই সংশ্লিষ্টদের শোকজ করা হয়েছে বলে শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে।

‎জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জি এম আলমগীর কবির বলেন, “অভিযোগের বিষয়ে তদন্ত চলমান রয়েছে। সংশ্লিষ্টদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে তাদের জবাব পাওয়ার পর বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযোগ প্রমাণিত হলে সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”

‎এদিকে শোকজের খবরে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

‎১৭ জুন ২০২৬

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews