বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

উখিয়ায় ইয়াবা সম্রাটের আস্তানায় বিজিবির অভিযান: ৫০ হাজার ইয়াবা, বিদেশি পিস্তল ও অস্ত্র উদ্ধার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

নজরুল ইসলাম খোকন,টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

 

কক্সবাজারের উখিয়া উপজেলার রহমতের বিল এলাকায় কথিত এক ইয়াবা সম্রাটের আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। এ সময় ৫০ হাজার পিস ইয়াবা, দুটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি এবং বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হলেও অভিযুক্ত মাদক কারবারি ফয়সাল কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

 

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার (১৩ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়নের আওতাধীন বালুখালী বিওপির দায়িত্বপূর্ণ রহমতের বিল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি সংঘবদ্ধ চক্র মিয়ানমার সীমান্ত দিয়ে ইয়াবা ও অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িত রয়েছে— এমন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল অভিযানে নামে।

 

অভিযান চলাকালে কথিত ইয়াবা ব্যবসায়ী ফয়সালের বাড়ি ঘিরে ফেলা হলেও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যায়। পরে তার বসতঘর ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়।

 

উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড তাজা গুলি, চার বোতল বিয়ার, দুটি সামুরাই ব্যাটন, একটি চাইনিজ কুড়াল এবং একটি মোবাইল ফোন।

 

বিজিবি কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া অস্ত্র ও মাদকের পরিমাণ পর্যালোচনা করে ধারণা করা হচ্ছে, এটি একটি সক্রিয় মাদক ও অস্ত্র পাচারকারী চক্রের আস্তানা ছিল। সীমান্ত এলাকায় ইয়াবা পাচার, অস্ত্র সরবরাহ এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, ফয়সালের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় ইয়াবা ব্যবসা পরিচালনা, মাদক সরবরাহ এবং একটি সংঘবদ্ধ চক্র নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন অভিযানের পরও সে আত্মগোপনে থেকে তার নেটওয়ার্ক পরিচালনা করে আসছিল বলে অভিযোগ রয়েছে।

 

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবা, অস্ত্র ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক ফয়সালকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews