1. live@dailysatkhirdiganta.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dailysatkhirdiganta.com : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

শ্রীপুরে শীর্ষ সন্ত্রাসী সুমনের জামিনের খবরে আতঙ্ক, দ্রুত আইনি পদক্ষেপের দাবি এলাকাবাসীর

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমীর আলোচিত সন্ত্রাসী সুমন শেখ ঘিরে আবারও উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে এলাকাজুড়ে। মামুন আল মুজাহিদ ওরফে সুমন শেখ বরমী ইউনিয়নের পাঠানটেক গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।সম্প্রতি তার জামিনে মুক্তির খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতি বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে।

 

এদিকে কিছুদিন পূর্বে তার গ্রেপ্তারের পর স্বস্তি ও আনন্দে বরমী‌ বাজারে মিষ্টি বিতরণ করা হয়েছিল।

কিন্তু কিছুদিন কারাবরণ শেষে সম্প্রতি তার জামিনের খবর শুনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এছাড়াও এই সুমনের বিরুদ্ধে হয়েছে হত্যা মামলা, নৃশংসভাবে হত্যা করেছে এক ভান্ডারী সাধুকে এবং জঙ্গি আইএস সদস্য।

স্থানীয় সূত্রে জানা যায়, সুমনের বিরুদ্ধে অতীতে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, অপহরণ, নির্যাতন, মাদক ব্যবসা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে তার নাম আলোচনায় আসে। এছাড়া পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার ঘটনাও দেশব্যাপী ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

 

পুলিশের বিভিন্ন অভিযানে সুমন বাহিনীর একাধিক কথিত টর্চার সেলের সন্ধান পাওয়া যায়, যেখানে মানুষকে অবৈধভাবে আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠে। এসব ঘটনায় এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে ভীতি বিরাজ করছে।

 

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা জানান, সুমনের নাম শুনলেই এখনও অনেক মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। তার বিরুদ্ধে থাকা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ কাটবে না।

 

স্থানীয় সচেতন মহল মনে করছে, অতীতে সংঘটিত বিভিন্ন আলোচিত ঘটনা ও অভিযোগের প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা প্রয়োজন। তারা দ্রুত আইনি প্রক্রিয়া জোরদার করে জনমনে স্বস্তি ফিরিয়ে আনার দাবি জানান।

 

এলাকাবাসীর দাবি, সন্ত্রাস, চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং কোনোভাবেই যেন সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত না হয় তা নিশ্চিত করতে হবে।তবে এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের বক্তব্য পাওয়ার চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের মন্তব্য পাওয়া যায়নি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দৈনিক সাতক্ষীরা দিগন্ত