বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

মণিরামপুরে প্রবাসীর স্ত্রীর সাথে কিশোরের প’রকীয়া: আপত্তিকর অবস্থায় আ’টক

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

আবু রায়হান, মণিরামপুর (যশোর)

 

যশোরের মণিরামপুরে সৌদি প্রবাসীর স্ত্রীর সাথে এক কিশোরের পরকীয়া প্রেমের ঘটনা ফাঁস হয়েছে।

 

গতকাল সোমবার (৮ জুন) রাতে উপজেলার শ্যামকুড় ইউনিয়নের ধলীগাতি গ্রামে এই অ’নৈতিক কর্মকাণ্ডের সময় স্থানীয়রা তাদের হাতেনাতে আ’টক করে। তবে রহস্যজনকভাবে ঘটনার পরদিন ভোররাতেই অভিযুক্তদের এলাকা থেকে সরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ওই নারীর পরিবারের বিরুদ্ধে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ধলীগাতি গ্রামের সৌদি প্রবাসী মো. রুস্তম আলীর স্ত্রী রেশমা বেগমের (৪০) সাথে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে মানিকগঞ্জ জেলার রনি হোসেন (১৫) নামের এক কিশোরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই প্রেমের টানেই সুদূর মানিকগঞ্জ থেকে মনিরামপুরে ছুটে আসে রনি। সোমবার গভীর রাতে রেশমা বেগমের বাড়িতে তাদের দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন স্থানীয়রা।

 

ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগ, রেশমা বেগম দীর্ঘদিন ধরেই বিভিন্ন পুরুষের সাথে প’রকীয়ায় লিপ্ত রয়েছেন। এর আগেও তিনি একাধিকবার ধরা পড়েছিলেন। শুধু তাই নয়, রেশমা বেগমের মেয়ের বিরুদ্ধেও অতীতে চন্ডিপুর গ্রামের এক যুবকের সাথে প’রকীয়া সম্পর্কের অভিযোগ রয়েছে। মা ও মেয়ের এমন কর্মকাণ্ডে ধলীগাতি গ্রামসহ আশেপাশের এলাকায় চরম ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

এদিকে, বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়ার পরিবর্তে রেশমা বেগমের পরিবারের সদস্যরা প্রভাবশালী মহলের সহায়তায় আজ মঙ্গলবার ভোররাতেই রেশমা ও রনিকে দ্রুত এলাকা থেকে সরিয়ে দেয়। ঘটনাটি ধামাচাপা দিতেই তাদের গা ঢাকা দেওয়া হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

স্থানীয় ইউপি সদস্যসহ সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, বিষয়টি তারা শুনেছেন। এলাকায় এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় স্থানীয় সচেতন মহলে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews