বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

টেকনাফের হোয়াইক্যং কুতুবদিয়া পাড়ায় এতিম শিশুদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

  • প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

মোহাম্মদ হোসাইন, স্টাফ রিপোর্টার

 

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কুতুবদিয়া পাড়ায় এতিম ও অসহায় শিশুদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী হোয়াইক্যং ইউনিয়ন শাখা।

 

সম্প্রতি আয়োজিত এ মানবিক কার্যক্রমে এলাকার এতিম শিশুদের হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। সংগঠনের নেতৃবৃন্দ জানান, সমাজের সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো ইসলামী মূল্যবোধ ও মানবিক দায়িত্বের অংশ। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

 

খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হোয়াইক্যং ইউনিয়ন শাখার আমীর মাওলানা মোহাম্মদ হোছাইন। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আব্দুল মালেক, ওয়ার্ড সভাপতি হাফেজ ওসমান, মাওলানা কামাল হোছাইন, গফুর মিয়া, মিজানুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

এ সময় বক্তারা সমাজের বিত্তবান ও সচেতন নাগরিকদের এতিম, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে সম্মিলিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে একটি মানবিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।

 

অনুষ্ঠান শেষে খাদ্যসামগ্রী পেয়ে এতিম শিশু ও তাদের অভিভাবকরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews